চার বছর পর গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় পরীমণি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পঠিত হয়েছে

রাজধানীর ৩০০ ফুট এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে সেপারেশন ওয়েব ফিল্মের শুটিং। তবে নতুন ফিকশনের গল্প কিংবা পরীমণির চরিত্রটি কেমন—এসব বিষয়ে এখনো নির্মাতা ও শিল্পীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে ওয়েব ফিল্মটি নিয়ে কথা বলতে রাজি নন তাঁরা।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে পরীমণির সঙ্গে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসেনকে। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। ২০২৫ সালের জানুয়ারিতে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় তাঁর। আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার প্রমুখ। ওটিটিতে পরীর সবশেষ কাজ ছিল অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। সরকারি অনুদানে এটি বানিয়েছেন রেজা ঘটক। এ ছাড়া পরী চুক্তিবদ্ধ হয়েছেন সামছুল হুদার ‘গোলাপ’ ও লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায়। গোলাপে তাঁর নায়ক নিরব হোসেন, আর শাস্তি সিনেমায় তাঁর সহশিল্পী চঞ্চল চৌধুরী।

যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।

জনপ্রিয় টার্গেট

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের ২ যাত্রী নিহত

চার বছর পর গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় পরীমণি

প্রকাশ: ০৮:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬