ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিজদায় যেভাবে দোয়া করা যাবে, যেভাবে যাবে না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

সিজদায় দোয়ার অবারিত সুযোগ থাকলেও নামাজের সুনির্দিষ্ট কিছু বিধান ও নিয়ম রয়েছে, যা মেনে চলা প্রতিটি মুমিনের জন্য জরুরি।

ফরজ নামাজের সিজদায় কেবল নির্ধারিত তাসবিহ পাঠ করতে হয়। ফরজ নামাজের সিজদায় নিজ ভাষায় বা কোরআন-হাদিসে বর্ণিত হলেও যেকোনো দোয়া নিজের মতো করে করা জায়েজ নয়। সুন্নাহর আলোকে ফকিহগণ যেভাবে নামাজ বিন্যস্ত করেছেন, তাতে ফরজ নামাজের সিজদায় অতিরিক্ত কোনো দোয়া বা বাক্য সংযোজনের সুযোগ নেই।

পক্ষান্তরে, নফল নামাজে (বিশেষ করে তাহাজ্জুদে) কোরআন-হাদিসে বর্ণিত মাসনুন দোয়াগুলো সিজদায় পড়া জায়েজ। প্রিয় নবী (সা.) নফল নামাজের সিজদায় বিভিন্ন দোয়া পাঠ করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) সিজদায় এই দোয়াটি পড়তেন—

اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু।

অর্থ: হে আল্লাহ! আমার সূক্ষ্ম, স্থূল, প্রথম ও শেষের সব গোনাহ ক্ষমা করে দিন। (সহিহ মুসলিম: ৪৮৩)

হানাফি ফিকহের বিশিষ্ট মুজতাহিদ ও ফকিহগণের মতে, নামাজের ভেতরের দোয়ার ভাষা অবশ্যই আরবি হতে হবে এবং তা শরিয়ত নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। নামাজ মানুষের পারস্পরিক কথাবার্তা বা সাধারণ চাওয়ার জায়গা নয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ইরশাদ করেছেন:

এই হাদিসের আলোকে ফকিহগণ স্পষ্ট করেছেন, নামাজে মানুষের সাধারণ কথাবার্তার সদৃশ বা পার্থিব চাহিদাসূচক কোনো বাক্য উচ্চারণ করা যাবে না, তা যতই আরবি ভাষায় হোক না কেন।

প্রখ্যাত হানাফি ফকিহ ইবনু আবিদিন শামি (রহ.) বলেন, ‘নামাজে আরবি ভাষায় দোয়া করবে, অনারবি ভাষায় দোয়া করা নিষিদ্ধ। কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়া করা যাবে, এমন বাক্য ব্যবহার করা যাবে না, যা সাধারণ মানুষের কথাবার্তার অনুরূপ।’ (রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার)

মানুষের কাছে সাধারণত চাওয়া যায় বা পাওয়া যায়—এমন কোনো দুনিয়াবি বিষয় বা বস্তুগত প্রার্থনা নামাজে করা যাবে না। যেমন—‘হে আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন, চাকরি বা বিয়ের ব্যবস্থা করে দিন’। শরিয়তের বিধান অনুযায়ী, নামাজে এ ধরনের দুনিয়াবি দোয়া করলে নামাজ ভেঙে যায়। (কিতাবুন নাওয়াজেল)

ফরজ বা নফল—কোনো নামাজেই আরবি ছাড়া নিজের মাতৃভাষা (যেমন বাংলা) কিংবা অন্য কোনো অনারবি ভাষায় দোয়া করা যাবে না। কোরআন-হাদিসে বর্ণিত দোয়ার অনুবাদও নামাজে পড়া নিষিদ্ধ।

জেনে রাখা ভালো, ইসলামে নফল নামাজ বলতে এমন ইবাদতকে বোঝায়, যা আদায় করলে অশেষ সওয়াব বা পুণ্য লাভ হয়, তবে আদায় না করলে কোনো গুনাহ বা অপরাধ হয় না।

অজুর সময় চোখের ভেতরেও কি পানি পৌঁছানো আবশ্যক?

অজু নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। অজুতে মুখমণ্ডল ধৌত করা ফরজ হলেও অনেকের মনে প্রশ্ন জাগে, চোখের ভেতরেও কি পানি পৌঁছানো জরুরি? বিশেষ করে যাঁদের চোখে অ্যালার্জি, সংক্রমণ বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে এবং চিকিৎসকের পরামর্শে চোখে পানি দেওয়া নিষেধ, তাঁরা এ বিষয়ে দ্বিধায় ভোগেন।

আজকের নামাজের সময়সূচি: ১৫ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৫ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

মুসা (আ.) কি সত্যিই আল্লাহকে দেখতে চেয়েছিলেন

মুসা (আ.) ছিলেন মর্যাদাবান রাসুলদের একজন। আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সরাসরি কালাম বা বাক্যালাপ করেছিলেন। আর এ কারণেই তাঁকে ‘কালিমুল্লাহ’ বা আল্লাহর সঙ্গে কথোপকথনকারী উপাধিতে ভূষিত করা হয়। তবে মুমিন হৃদয়ে চিরকালই একটি প্রশ্ন উঁকি দেয়—মুসা (আ.) কি সত্যিই মহান আল্লাহকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন?

জনপ্রিয় টার্গেট

৩ ক্রুজ ভেসেল পরিচালনায় বেসরকারি কোম্পানি নিয়োগের প্রস্তাব

সিজদায় যেভাবে দোয়া করা যাবে, যেভাবে যাবে না

প্রকাশ: ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬