আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৫৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন অক্ষর প্যাটেল। অন্যদিকে একই রান করতে ৫৮ বল খরচ করে ঈশান কিষান। তিন চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন তিনি।
এ ছাড়া ২২ রান করে যোগ করেন শ্রেয়াস আইয়ার ও নিতিন ধীর। শেষদিকে মাত্র ৪ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অর্শদীপ সিং। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন তিনটি করে উইকেট। ম্যাথিউ ফিশার নেন দুই উইকেট।
জবাবে ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এ ছাড়া উইল ইয়ংয়ের ব্যাট থেকে আসে ২২ রান।
ভারতের হয়ে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়া অকিব নবী, যশ ঠাকুর ও নিতিন ধীর নেন একটি করে উইকেট।
দুর্দান্ত বোলিংয়ে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

দৈনিক টার্গেট 



























