ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত অটোরিকশাচালক সোলাইমান আলী (৬৫) বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার শহরের রিকশাস্ট্যান্ড থেকে সোলাইমানের অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁরা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন। পথে গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে সোলাইমানকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।

তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খয়রাবাদ গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থল নওগাঁ সীমানার মধ্যে হওয়ায় নওগাঁ থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ওই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের অটোরিকশাটি নওগাঁ থানায় রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে লোক জড়ো, পুলিশের কাছ থেকে পালালেন ইয়াবাসহ আটক যুবক

পুলিশের দাবি, আটকের পর মামুন ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা তিন পুলিশ সদস্যকে ঘিরে ধরে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এ সময় মামুন অসুস্থতার ভান করে রাস্তায় পড়ে গেলে উপস্থিত লোকজন আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে লোকজনের ভিড়ের

ভোরে গ্যাস নিতে বেরিয়ে সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

হোটেলে স্ত্রীর মৃত্যু ধোঁয়াশায় রেখে আত্মহত্যা সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তার

যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬