ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসা (আ.) কি সত্যিই আল্লাহকে দেখতে চেয়েছিলেন?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জনের পর তাঁর প্রতি গভীর ভালোবাসা, অকৃত্রিম টান এবং নৈকট্যের তীব্র আকাঙ্ক্ষা থেকেই মুসা (আ.) মহান রবের কাছে দিদার বা দর্শন প্রার্থনা করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—

وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَنْ تَرَانِي وَلَٰكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ

অনুবাদ: আর যখন মুসা আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তাঁর প্রতিপালক তাঁর সঙ্গে কথা বললেন, তখন তিনি বললেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে আপনার দর্শন দান করুন, আমি আপনাকে দেখতে চাই।’ আল্লাহ বললেন, ‘তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। তবে তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি তা নিজ স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পাবে।’ অতঃপর যখন তাঁর প্রতিপালক পাহাড়ের ওপর জ্যোতি প্রকাশ করলেন, তখন তা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মুসা অচেতন হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল, তখন তিনি বললেন, ‘আপনি পবিত্র মহান! আমি আপনার কাছে তওবা করছি এবং আমিই প্রথম মুমিন।’ (সুরা আরাফ: ১৪৩)

মুফাসসিরগণের ব্যাখ্যা অনুযায়ী, এ আয়াত থেকে দিবালোকের মতো স্পষ্ট প্রমাণিত হয় যে মুসা (আ.) সত্যিই আল্লাহর দর্শন লাভের আবেদন করেছিলেন। আল্লাহর নূরের তীব্রতা এবং পার্থিব মানুষের শারীরিক সীমাবদ্ধতার কারণে দুনিয়ার বুকে সেই মুহূর্তে তা সম্ভব ছিল না।

অনেকে মনে করেন যে, মুসা (আ.)-কে দুনিয়ায় আল্লাহ ‘لَنْ تَرَانِي’ (তুমি আমাকে কখনো দেখতে পাবে না) বলে ফিরিয়ে দেওয়ায় আখিরাতেও আল্লাহকে দেখা অসম্ভব। মুফাসসিরগণ বলেন, এ ধারণা সম্পূর্ণ ভুল। দুনিয়ার এই নশ্বর জীবনে মানুষের পক্ষে তা সম্ভব না হলেও পরকালের অনন্ত জীবনে মুমিন বান্দারা পরম সৌভাগ্য হিসেবে রবের দিদার লাভ করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ ۝ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

অনুবাদ: সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল-উদ্ভাসিত। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। (সুরা কিয়ামাহ: ২২-২৩)

এই আয়াতটি জান্নাতে মুমিনদের আল্লাহকে স্বচক্ষে দর্শন করার অন্যতম প্রধান ও অকাট্য দলিল।

কেয়ামত ও জান্নাতের বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) উম্মতকে পরকালের এই পরম প্রাপ্তির সুসংবাদ দিয়েছেন। জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا

অর্থ: ‘নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে স্বচক্ষে দেখতে পাবে।’ (সহিহ বুখারি: ৭৪৩৫)

অন্য এক হাদিসে প্রিয় নবী (সা.) পূর্ণিমার চাঁদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে, মেঘহীন আকাশে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কোনো বাধা থাকে না, তেমনি জান্নাতিরা কোনো কষ্ট বা ভিড় ছাড়াই তাদের রবকে পরিষ্কার দেখতে পাবেন। (সহিহ বুখারি: ৭৪৩৬; সহিহ মুসলিম: ৬৩৩)

এখানে চাঁদের সঙ্গে আল্লাহর পবিত্র সত্তার কোনো তুলনা করা হয়নি; বরং রূপক অর্থে কেবল দর্শনের স্পষ্টতা ও তৃপ্তিকে বোঝানো হয়েছে।

পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর ভাষ্য অনুযায়ী, মুসা আলাইহিস সালাম সত্যিই আল্লাহকে দেখতে চেয়েছিলেন; কিন্তু দুনিয়ার নশ্বর জীবনে সেই ক্ষমতা মানুষের নেই বিধায় তাঁকে তা দেওয়া হয়নি। তবে এই ঘটনা আখিরাতে আল্লাহর দর্শনকে কখনো অসম্ভব করে তোলে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মত আকিদা হলো—জান্নাতে মুমিনদের জন্য আল্লাহর দিদার বা দর্শন একটি সুনিশ্চিত ও পরম সত্য প্রাপ্তি, যদিও আল্লাহর সত্তা ও সেই দর্শনের প্রকৃত স্বরূপ মানবীয় কল্পনা, সীমা ও জ্ঞানের সম্পূর্ণ ঊর্ধ্বে।

লেখক: মুফতি মুহাম্মদ আমির হামযাহ সিরাজ, কর্মকর্তা, শরী’আহ সেক্রেটারিয়েট, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

ভুলে অজু ছাড়া নামাজ পড়ে ফেললে করণীয় কী?

অজু ও পবিত্রতা অর্জন নামাজ আদায়ের অন্যতম প্রধান ফরজ ও পূর্বশর্ত। তবে অনেক সময় ব্যস্ততা বা অন্যমনস্কতার কারণে ভুলবশত অজু না করে অনেকে নামাজে দাঁড়িয়ে যান এবং সালাম ফেরানোর পর বিষয়টি স্মরণ হয়। এমন পরিস্থিতিতে শরিয়তের বিধান কী এবং করণীয়-বা কী?

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জুমার দিনের ১০ গুরুত্বপূর্ণ আমল

জুমার দিনের ১০ গুরুত্বপূর্ণ আমল

জুমার দিন মুমিনের জীবনে এক বিশেষ তাৎপর্য নিয়ে আসে। সপ্তাহের অন্য দিনগুলোর ভিড়ে এই দিনটি যেন ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। দিনটিকে বরকতময় করে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে নানা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল।

জনপ্রিয় টার্গেট

ভারতে নারী ক্রিকেটারের আত্মহত্যায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ

মুসা (আ.) কি সত্যিই আল্লাহকে দেখতে চেয়েছিলেন?

প্রকাশ: ০৫:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬