ইসলামিক ফিকাহশাস্ত্র ও ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী, অজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ মূলত ৭টি:
সংক্ষেপে বলতে গেলে, শরীর থেকে কোনো নাপাক বের হওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমেই কেবল অজু ভাঙে। যেহেতু ধূমপানের মাধ্যমে শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হয় না, তাই নিছক বিড়ি-সিগারেট খাওয়ার কারণে অজু ভাঙে না। (রদ্দুল মুহতার: ১ / ১৪৪; ফাতায়ায়ে আলমগিরি: ১ / ১২)
ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা অন্যের কষ্টের কারণ হয়। হাদিসে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়। (সহিহ বুখারি)
মুখে তীব্র দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। পেঁয়াজ-রসুনের দুর্গন্ধের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বেশি তীব্র হয়। রাসুল (সা.) পেঁয়াজ-রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। (সহিহ মুসলিম)
সিগারেট খাওয়ার অভ্যাস একবারে ছাড়তে না পারলে কেবল এই অজুহাতে নামাজ বা জামাতে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। বরং ধূমপান ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। একই সঙ্গে মসজিদে যাওয়ার বা নামাজ পড়ার আগে ভালোমতো মেসওয়াক বা ব্রাশ করে, কিংবা কুলি করে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে।

দৈনিক টার্গেট 



























