ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ বার পঠিত হয়েছে

নিহত তরুণীর নাম সোফিয়া ফারুক। তাঁর বয়স ২২ বছর। গত ১২ আগস্ট আহমেদাবাদে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে প্রথমে পুলিশকে জানানো হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় সোফিয়ার বাবা ৫৬ বছর বয়সী মোহাম্মদ ফারুক নওয়াবখান এবং ভাই ৩৮ বছর বয়সী মোহাম্মদ হাবিল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার রাতে সোফিয়া তাঁর ভাই হাবিলের সঙ্গে মোটরসাইকেলে করে চেলাজপুরা চার রাস্তার কাছে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছিল। গুরুতর মাথায় আঘাত পাওয়া সোফিয়াকে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে ১৩ আগস্ট ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশের অভিযোগ, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবারের ‘সম্মান’ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সোফিয়াকে হত্যার সিদ্ধান্ত নেন তাঁর বাবা ও ভাই। পরে তাঁরা মোটরসাইকেলে করে সোফিয়ার পিছু নেন। চেলাজপুরা গ্রামের কাছে তাঁকে থামিয়ে হাবিল লোহার হাতুড়ি দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ। তাঁর বাবা এই ঘটনায় সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে দুজন মিলে সাজানো গল্প তৈরি করেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশ জানিয়েছে, সোফিয়ার বাবা ও ভাই একটি ফ্যাব্রিকেশন ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে সোফিয়া আহমেদাবাদের জুহাপুরা এলাকার একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জাহাজ চলাচলকে ঘিরে সংঘাত আরও তীব্র হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার কথা জানায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

প্রকাশ: ০৬:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬