ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ইসরায়েলিদের উদ্দেশ্যে ট্রাম্প তেহরানের দীর্ঘদিনের ‘ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানের কথা উল্লেখ করে বলেন, ইরান যে তাদের হুমকি বাস্তবায়নের চেষ্টা করবে, তা কেবল সময়ের ব্যাপার ছিল।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু না বললেও চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাবে না এবং উভয় দেশের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে নেতানিয়াহু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন করে শুরুর আশঙ্কার কথা জানান।

‘মার্কিন অনুমোদন ছাড়াই হামলা সম্ভব’

পৃথক এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন অনুমোদনের ওপর নির্ভর না করেই তারা ইরানে আগাম হামলা চালাতে প্রস্তুত। হালনাগাদ জাতীয় নিরাপত্তা নীতি উপস্থাপনকালে তিনি বলেন, ‘আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি তা আমেরিকার অনুমোদনের ওপর নির্ভর করে না। প্রয়োজনে আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নেব। আমরা আগেও তা করেছি, দরকার হলে আবারও করব।’

ইরানকে প্রতিরোধ করাকে নিজের ‘জীবনের মূল লক্ষ্য’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইরান ইসরায়েলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। শত্রুকে প্রথম আঘাত হানার সুযোগ না দিয়ে ইসরায়েল নিজেই উদ্যোগ নেবে বলে তিনি স্পষ্ট জানান।

ইরানের অর্থনৈতিক সংকট ও সাম্প্রতিক আন্দোলনের কথা তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন, ‘৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই শাসকগোষ্ঠীকে চিরতরে উৎখাত করতে হবে এবং দেশের সব নিরাপত্তা সংস্থাকে আমি সেই নির্দেশই দিয়েছি।’

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটলারদের হামলা–মারধর

পশ্চিম তীরের তাইবেহ শহর সফররত ইউরোপীয় একটি কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গত শনিবার এই হামলা চালায় ইসরায়েলিরা। এই প্রতিনিধিদলে ফরাসি ও বেলজিয়াম কনস্যুলেটের প্রতিনিধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পোলিশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

হুতিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা দিতে চান মিসরের সিসি, পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবকে সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি এখন দেশটির পার্লামেন্টে আটকে আছে। এই অচলাবস্থা এড়াতে গত শনিবার দেশটির পার্লামেন্টের এক জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সিসি।

সৌদিতে কিশোর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ তরুণের মৃত্যুদণ্ড

কৈশোরে ধর্মীয় স্বাধীনতা ও অধিকার আদায়ের আন্দোলন এবং বিক্ষোভকারীর জানাজায় অংশ নেওয়ার অপরাধে সৌদি আরবে ইউসুফ আল-মানাসিফ নামে এক তরুণ মৃত্যুদণ্ডের মুখে। এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অহিংস অপরাধে সৌদিতে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান ব্যবহারের…

জনপ্রিয় টার্গেট

ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু

প্রকাশ: ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬