০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম এস্থার ওয়াঞ্জা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া পূর্ব আফ্রিকার হাজারো নারীর একজন। গত বছর দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, মুথোনির মতো নারী কর্মীরা গর্ভবতী হলে কীভাবে সৌদি আরবের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়েন।

মুথোনি ও তাঁর এক বছর বয়সী ছেলে আবুদি আফ্রিকার নারীদের সৌদি আরবে গৃহকর্মী হিসেবে নিয়োগের একটি শোষণমূলক শ্রমব্যবস্থার শিকার। এই শ্রম সরবরাহব্যবস্থা থেকে কেনিয়া সরকারের শীর্ষ কর্মকর্তারাও লাভবান হন। সৌদি আরবে কাজ করতে গিয়ে শত শত কেনীয় নারী নিহত হয়েছেন। এ ছাড়া ধর্ষণ ও নির্যাতনের ঘটনাও নিয়মিত ঘটে। সন্তান জন্ম দেওয়ার পর অবিবাহিত মায়েদের দুর্ভোগ আরও বাড়ে। সৌদি আরবে তাঁদের সন্তানদের জন্মনিবন্ধন সনদ দেওয়া হয় না। কেনিয়ার কূটনীতিকদের জন্মনিবন্ধন সনদ ইস্যু এবং মা ও সন্তানদের দেশে ফেরার ব্যবস্থা করার সুযোগ থাকলেও তাঁরা প্রায়ই এসব নারীর আবেদন উপেক্ষা করেন। অনেক ক্ষেত্রে তাঁদের অপমান করা হয় এবং ঘুষ কিংবা যৌন সুবিধা চাওয়া হয়।

গত মাসে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, ‘আমি ভীষণ ভয় পাচ্ছি। আমার মনে হয় না, আমি ওই দোররা মারা সহ্য করতে পারব।’ সৌদি আইনে দোররা মারার সময় নারীদের বসিয়ে রাখা হয় এবং শরীর পোশাক দিয়ে ঢাকা থাকে। এরপর বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

সৌদি প্রতিষ্ঠান মাহারাহ হিউম্যান রিসোর্সেসের মাধ্যমে বৈধভাবে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন মুথোনি। এ সময় সৌদি আরবে বসবাসকারী এক মিসরীয় নাগরিকের সঙ্গে স্বল্পস্থায়ী সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী হন মুথোনি।

২০২৫ সালের আগস্টে কর্মীদের আবাসনকেন্দ্রে একটি সন্তানের জন্ম দেন তিনি। পরে এক সুপারভাইজার বিষয়টি জানতে পেরে মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে গর্ভধারণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে আটক করে। পুলিশের কাছে দেওয়া বক্তব্যে মুথোনি জানান, সন্তানের বাবা মোহামুদ নামের এক ব্যক্তি। তিনি সৌদি আরব ছেড়ে চলে গেছেন। তবে আদালতের নথিতে ওই ব্যক্তির পদবি উল্লেখ করা হয়নি।

পরে মুথোনিকে ছেড়ে দেওয়া হলেও কর্মীদের আবাসনকেন্দ্রে তাঁকে থাকতে দেওয়া হয়নি। একটি আশ্রয়কেন্দ্র থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। কেনিয়ার দূতাবাস থেকেও কোনো সহায়তা পাননি তিনি। শেষ পর্যন্ত একটি গ্যাস স্টেশনে আশ্রয় নেন মুথোনি। স্থানটি অভিবাসী মায়েদের মিলনস্থলে পরিণত হয়েছিল। তাঁদের অনেকেই সন্তানদের নিয়ে সৌদি আরব থেকে বহিষ্কৃত হয়ে নিজ দেশে ফেরার আশায় সেখানে অবস্থান করছিলেন।

গত বছর দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর মাহারাহ মুথোনির থাকার ব্যবস্থা করে। একই সময়ে কেনিয়ার দূতাবাস তাঁকে সৌদি আরব ছাড়ার অনুমতিসংবলিত প্রয়োজনীয় কাগজপত্র দেয়। তবে তাঁর বিরুদ্ধে আইনি মামলা চলমান থাকায় দেশটি ছাড়তে পারেননি তিনি।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের গ্রীষ্মে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ফৌজদারি আদালতে তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে একাধিক শুনানির মধ্য দিয়ে মামলার বিচারপ্রক্রিয়া চলে। মুথোনি জানান, আদালতে তাঁর জন্য একজন দোভাষীর ব্যবস্থা করা হলেও কোনো আইনজীবী দেওয়া হয়নি। আদালতের নথিতেও তাঁর বক্তব্যের সত্যতা পাওয়া যায়। সেখানে তাঁর পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রমাণ নেই।

সৌদি আরবে ফৌজদারি মামলায় আর্থিকভাবে অসচ্ছল আসামিদের রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তবে অনেক ক্ষেত্রেই আইনজীবী ছাড়াই বিচারপ্রক্রিয়া চলে। এমনকি মৃত্যুদণ্ড হতে পারে, এমন কিছু মামলাতেও আসামিরা আইনজীবীর সহায়তা পান না।

বিবাহ বহির্ভূত সম্পর্কে যৌনসম্পর্ক এবং অবিবাহিত অবস্থায় গর্ভধারণের বিষয়গুলো সৌদি আরবে কার্যত একটি আইনি ধূসর অঞ্চলে রয়েছে। গত বছর দ্য নিউইয়র্ক টাইমস অনেক অবিবাহিত মায়ের সাক্ষাৎকার নিয়েছিল। তাঁদের অনেকেই জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়ার পর কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি তাঁদের। অন্যদের ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হলেও কেন মুথোনির বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের আগেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দোররা মারার সাজা প্রসঙ্গে মুথোনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’

সৌদি আরবের বিচারব্যবস্থার ভিত্তি ইসলামি আইন বা শরিয়াহ। দেশটিতে কোনো লিখিত দণ্ডবিধি না থাকায় বিচারকেরা নিজেদের মতো করে ইসলামি আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন। ফলে কোন আচরণ বৈধ আর কোনটি অবৈধ, তার সীমানা অনেক ক্ষেত্রে অস্পষ্ট। কয়েক বছর ধরে সরকার একটি লিখিত দণ্ডবিধি প্রণয়নের চেষ্টা চালালেও সেই উদ্যোগ কার্যত থমকে গেছে।

গত বছরের অক্টোবর মাসে আদালত মুথোনিকে বিবাহ বহির্ভূত সম্পর্কে যৌনসম্পর্কে জড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করেন। বিচারকেরা ইসলামি আইনের একটি রক্ষণশীল ব্যাখ্যার ভিত্তিতে তাঁকে ১০০ দোররা মারার সাজা দেন। পবিত্র কোরআনের একটি আয়াতের ভিত্তিতে এ শাস্তি দেওয়া হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়। তবে সন্তানের বাবার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে, এমন তথ্য রায়ে পাওয়া যায়নি।

শ্রম অভিবাসন বিশ্লেষক এবং অলাভজনক সংস্থা ‘ডু বোল্ড’-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা এ সাজাকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আটকে পড়া পূর্ব আফ্রিকার মায়েদের নিয়ে কাজ করা এই বিশ্লেষক বলেন, ‘দোররা মারার এই সাজা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তিনি আরও বলেন, ‘এই শাস্তি একজন মায়ের মর্যাদা কেড়ে নেয় এবং অসহায় নারীদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে ঠিক তার উল্টো কাজ করে। এর মাধ্যমে তাঁদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।’

মুথোনির বিরুদ্ধে দেওয়া রায় সৌদি আরবের সামাজিক ও আইনি সংস্কার কার্যক্রমের সঙ্গে বিচারিক বাস্তবতার অসংগতিও সামনে এনেছে। অতীতে দেশটির আদালতগুলোতে নিয়মিতভাবে দোররা মারার সাজা দেওয়া হতো। তবে ২০২০ সালে সরকার এ শাস্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে সীমিত করার ঘোষণা দেয়। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমগুলো ওই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে প্রচার করেছিল।

সৌদি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে তখন এমন ধারণা তৈরি হয়েছিল যে দেশটিতে দোররা মারার শাস্তি পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু ওই সিদ্ধান্তে একটি ব্যতিক্রম রাখা হয়েছিল। ইসলামি আইনে যেসব অপরাধের জন্য দোররা মারার বিধান রয়েছে, সেসব ক্ষেত্রে এ শাস্তি বহাল রাখা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কে যৌনসম্পর্কও এর অন্তর্ভুক্ত।

নৈতিকতা-সংক্রান্ত অপরাধের রায় নিয়মিত প্রকাশ করা হয় না। ফলে এখনো কত ঘন ঘন আদালত দোররা মারার সাজা দিচ্ছেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কোনো আইনজীবীর সহায়তা না থাকায় পাঁচ সন্তানের মা মুথোনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে আমার সন্তানদের কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ এটাই।’

কবে তাঁর ওপর দোররা মারার সাজা কার্যকর করা হবে কিংবা এরপর তাঁর ভাগ্যে কী ঘটবে, তা এখনো স্পষ্ট নয়। কেনিয়ার দূতাবাস থেকে পাওয়া সৌদি আরব ছাড়ার অনুমতিসংবলিত কাগজপত্রের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ফলে মুথোনি ও তাঁর ছেলে আবুদিকে কেনিয়ায় ফিরতে দেওয়া হবে কি না, কিংবা কীভাবে তাঁদের দেশে ফেরানো হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দোররা মারার সাজা ছাড়াও আদালত মুথোনিকে এক বছরের নির্বাসনের আদেশ দিয়েছেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, আদালতের রায়ে নির্বাসনের নির্দিষ্ট কোনো গন্তব্য উল্লেখ না থাকলে সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটির অন্য কোনো শহরে পাঠানো হয়। তবে কোনো নারীর সঙ্গে থাকার বা তাঁকে সঙ্গ দেওয়ার মতো পুরুষ আত্মীয় না থাকলে আদালত এ ধরনের নির্বাসনের সাজা পুনর্বিবেচনা করতে পারেন। মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হবে, নাকি সৌদি আরবের অন্য কোনো শহরে নির্বাসিত করা হবে, তা এখনো পরিষ্কার নয়।

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উন্মোচিত একটি ‘ক্ষেপণাস্ত্র নগরী’। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ এই সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রবাহী…

ইসরায়েলে রহস্যময় রুশ সামরিক বিমানের অবতরণ, যাত্রীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা

রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক সদস্যদের পরিবহনে ব্যবহৃত একটি সামরিক বিমান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত রোববার সন্ধ্যায় বিমানটির এই অবতরণকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে হরমুজে এলএনজিবাহী জাহাজ চলাচল সর্বোচ্চ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে চলতি বছর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয় ব্যাপকভাবে। তবে গত অক্টোবরে এ নৌপথ দিয়ে সর্বোচ্চসংখ্যক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ চলাচল করেছে।

জনপ্রিয় টার্গেট

কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার দায়ে সেই কবিরাজের মৃত্যুদণ্ড

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

প্রকাশ: ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬