ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সরকারের বিরুদ্ধে গৃহীত নিজের আক্রমণাত্মক কৌশলের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, কিছু সমালোচক তাঁর পদক্ষেপের বিরোধিতা করলেও অনেক ‘মহান দেশপ্রেমিক’ তাঁর এই সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করছেন।

তেহরানের প্রতি নিজের নীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অন্যান্য প্রেসিডেন্টদের যা করা উচিত ছিল, আমি তা-ই করছি…আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। একদিক থেকে ভাবলে, হয়তো অনেক মানুষ এটা পছন্দ করছেন না, কিন্তু বহু মানুষ—বহু মহান দেশপ্রেমিক—সত্যিই এটি পছন্দ করছেন।’

ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অনেক আগেই উচিত ছিল উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ওয়াশিংটন তাদের চাপের মাত্রা আরও বাড়াতে পারে। ট্রাম্প আরও যোগ করেন, ‘অন্য প্রেসিডেন্টদের অনেক আগেই এটি করা উচিত ছিল। আমরা তাদের ওপর চরম আঘাত হেনেছি, এবং আমরা হয়তো আরও একটু দূর এগোতে পারি।’

নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করা একটি কড়া ভাষার পোস্টে ট্রাম্প পারস্য উপসাগরে বড় ধরনের বিঘ্ন ঘটার অভিযোগ খারিজ করে দিয়ে দাবি করেন, এই সংকটপূর্ণ সামুদ্রিক জলপথ দিয়ে তেল পরিবহন ব্যবস্থা আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প বলেন, ‘মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়াতে ইরান যা যা করা সম্ভব সবই করছে। এমনকি তারা ভুয়া হামলা, মাইন স্থাপন এবং আরও নানা নাটক সাজাচ্ছে, অথচ সংঘাত শুরুর আগের তুলনায় এখন হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি তেল পরিবাহিত হচ্ছে।’

তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে একটি ‘দুষ্ট শাসন’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প অভিযোগ করেন, সেখানকার কর্তৃপক্ষ সাধারণ বিক্ষোভকারীদের ওপর ব্যাপকভাবে নৃশংস ও প্রাণঘাতী দমনপীড়ন চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘তারা বিক্ষোভকারী এবং তাদের পথে বাধা হয়ে দাঁড়ানো যে কাউকেই হত্যা করে চলেছে। এটি সত্যিই একটি দুষ্ট শাসন এবং আমি কেবল আশা করতে পারি যে মার্কিন জনগণ ও বিশ্ব বুঝতে পারবে তারা কতটা কুৎসিত! সাত মাসেরও কম সময়ে ৭৫ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন।’

ট্রাম্প তাঁর ঘরোয়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাসীন মনোভাবের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চূড়ান্ত ও স্পষ্ট ‘রেড লাইন’ বা চরম সীমারেখা টেনে দেন।

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন চীনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই প্রোগ্রাম বা গুপ্তচর কর্মসূচি তৈরির উদ্যোগ নিয়েছে। এই বিষয়ক পরিকল্পনা সম্পর্কে অবগত আধ ডজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে এই তথ্য নিশ্

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে প্রকাশিত তিনটি প্রতিবেদন ‘প্রত্যাহার বা সংশোধনের’ জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্দিষ্ট না করলেও ‘উপযুক্ত ও বিদ্যমান সব…

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি-২০২৭ চালু করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই কর্মসূচির নিবন্ধন শিগগিরই শুরু হতে পারে। তবে বাংলাদেশিরা এবার এতে আবেদন করার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা…

জনপ্রিয় টার্গেট

ছুটির দিনে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আপনজনের মুখে হাসি ফোটাবেন যেভাবে

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশ: ০৮:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬