পাঁচ শব্দে দীর্ঘায়ুর রহস্য জানানো জাপানের প্রবীণতম নারীর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কাগাওয়ার পরিবার জানিয়েছে, তিনি নিয়মিত জীবনযাপন করতেন। প্রতিদিন তিন বেলা পরিমিত খাবার খেতেন এবং নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল তাঁর। বয়স বাড়লেও দৈনন্দিন রুটিনে বড় কোনো পরিবর্তন আনেননি।

১৯১১ সালের ২৮ মে জন্ম নেওয়া কাগাওয়া ১৯৩৪ সালে ওসাকা উইমেন্স মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক হন। পরে ইয়ামাতোকোরিয়ামায় নিজস্ব চিকিৎসাকেন্দ্র খুলে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। আশির দশক পর্যন্ত চিকিৎসাসেবা দিয়ে যান তিনি। কলেরায় আক্রান্ত রোগীদের চিকিৎসাতেও তিনি বিশেষভাবে কাজ করেছেন।

১৯৪৭ সালে বিয়ে করেন কাগাওয়া। পরের বছর তাঁর একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তী সময়ে নাতি-নাতনিসহ পরিবারও বড় হয়।

চিকিৎসা পেশা থেকে অবসর নেওয়ার পরও ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ২০২১ সালের এপ্রিলে, ১০৯ বছর ১০ মাস বয়সে টোকিও অলিম্পিকের মশালবাহক হিসেবে অংশ নেন কাগাওয়া। এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি বয়সে অলিম্পিকের মশাল বহনকারী ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন। সে সময় তিনি বলেছিলেন, মানুষ তাঁকে উৎসাহ দেবে—এটা তিনি ভাবেননি; সবার ভালোবাসায় তিনি খুব আনন্দিত।

২০২৫ সালের এক প্রতিবেদনে তাঁর অসাধারণ শারীরিক সুস্থতার চিত্র উঠে আসে। এত বেশি বয়সেও তাঁর কোনো দীর্ঘমেয়াদি রোগ ছিল না এবং প্রায় কোনো ওষুধই খেতে হতো না। শ্রবণশক্তি কিছুটা কমে গেলেও স্পষ্টভাবে কথা বলতে পারতেন। টেলিভিশন দেখা ও সংবাদপত্র পড়ার মতো ভালো দৃষ্টিশক্তিও তাঁর ছিল।

তাঁর দীর্ঘায়ুর মূলমন্ত্র ছিল হাঁটা ও মস্তিষ্ককে সক্রিয় রাখা। চিকিৎসক জীবনে রোগী দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে বাড়ি বাড়ি যেতেন। পরবর্তী জীবনেও ক্যালিগ্রাফি ও ‘স্পট দ্য ডিফারেন্স’-এর মতো ধাঁধা সমাধানের মাধ্যমে মস্তিষ্ক সচল রাখতেন।

কাগাওয়ার মৃত্যুর পর জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি এখন ১১৪ বছর বয়সী ফুয়ো কিশিমোতো। তিনি কিয়োটোতে বসবাস করেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বালুচ-অধ্যুষিত কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার পর নেমে এসেছে শোক ও ক্ষোভ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

দীর্ঘ সাড়ে ১২ বছর দায়িত্ব পালনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক অনুসারী ও প্রবীণ উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে হঠাৎ করেই বরখাস্ত করেছে ফক্স নিউজ। প্রতিষ্ঠানটির এই আকস্মিক সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও জল্পনা তৈরি হয়েছে…

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছে তালেবান সরকার। গত বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই বিধান ইসলামি আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

জনপ্রিয় টার্গেট

১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি: পানিসম্পদমন্ত্রী

পাঁচ শব্দে দীর্ঘায়ুর রহস্য জানানো জাপানের প্রবীণতম নারীর মৃত্যু

প্রকাশ: ০৮:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬