দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয় সময় গতকাল বুধবার রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আহতদের আঘাত সামান্য থেকে শুরু করে গুরুতর পর্যন্ত রয়েছে। তাদের সবাইকে দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে স্থানান্তরিত করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরে এই হামলার আগে বুধবার সকালেই আরও একটি বড় নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটে। দেশের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে প্রতিহত করা ওই ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হয়েছেন।

ইয়েমেনের হুতি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করার ফলে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চলছে।

এর আগে গত সপ্তাহেও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা ঘটে। ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু) হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। তার ঠিক আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে আরও ভয়াবহ এক হামলায় ১২ জন প্রাণ হারান এবং তিন শর বেশি মানুষ আহত হন।

সৌদি আরবে হুতিদের এই ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো থেকে কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া এই অঞ্চলের অন্যান্য মার্কিন মিশনগুলো থেকেও পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। পরিস্থিতির অবনতি হওয়ায় রিয়াদের মার্কিন দূতাবাস বুধবার সৌদি আরবে আরও নতুন হামলার আশঙ্কায় একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কবার্তাও জারি করেছে।

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ নামে…

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে

মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া অন্যান্য দেশ থেকে তেল রপ্তানির পরিমাণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা, তেলবাহী জাহাজে হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি সত্ত্বেও বিকল্প রুট ব্যবহার করে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে দেশগুলো।

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি অক্টোবরের শুরুর দিকে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে সংঘাত শুরু করার বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা ঠেকিয়ে দেন।

জনপ্রিয় টার্গেট

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

প্রকাশ: ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬