কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় অন্তত ১ জন নিহত ও ৮ জন আহত হওয়ার পর এবং একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটার পর এই নির্দেশ এল। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল ‘সৌদি আরবে অবস্থানরত জরুরি নন এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর তেহরান হামলা চালায়। তখন অনেক কূটনীতিককে সরিয়ে নেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন কিছু কূটনৈতিক কর্মীকে আবার এই অঞ্চলে ফিরিয়ে এনেছিল।

পিগট বলেন, ‘ইরান-সমর্থিত হুতিরা ক্রমবর্ধমানভাবে সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত বাড়িয়ে চলেছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অন্যতম, যার ফলে বেসামরিক মানুষ হতাহত হচ্ছে এবং ভ্রমণে মারাত্মক বিঘ্ন ঘটছে।’

চার মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মার্কিন মিশনগুলোও পরিবারের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দেবে। তবে সৌদি আরবের বাইরের অন্যান্য মিশনের পরিবর্তনের বিষয়ে পিগট কিছু বলেননি।

দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পর, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা জানায়, যেখানে ১ জন নিহত ও ৮ জন আহত হন। এর আগে দিনের বেলার দিকে, সৌদি অরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টাকারী একটি ড্রোনকে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করার পর ২ জন নিহত হন বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।

সম্প্রতি রিয়াদের বিমানবন্দরসহ বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার পর, ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে সৌদি আরবে আরও হামলা হতে পারে বলে বুধবার রিয়াদের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। চলতি মার্চ মাসের শুরুর দিকে ইরান পুরো অঞ্চলে হামলা চালানো শুরু করলে, রিয়াদের মার্কিন দূতাবাস এবং সেখানে অবস্থিত সিআইএ স্টেশন ড্রোন হামলার শিকার হয়েছিল।

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ দুই সপ্তাহ স্থায়ী হবে। ইরানের এই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, ‘আমাদের হামলা হবে আরও তীব্র, আরও সৃজনশীল এবং আগের চেয়ে ভিন্ন ধরনের। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী। এ জন্য শক্তিশালী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ নামে…

জনপ্রিয় টার্গেট

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

প্রকাশ: ১০:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬