
ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ১৯ বার পঠিত হয়েছে
প্রশ্ন: ফিলিপাইনের কোন কোন সেক্টরে বাংলাদেশিদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে?
উত্তর: বাংলাদেশি হিসেবে গার্মেন্ট, ফুডস ট্রেডিং ও কল সেন্টারের ব্যবসায় ভালো করার সুযোগ আছে। তবে উদ্যোক্তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকলে এখানে ব্যবসা করা অনেক চ্যালেঞ্জিং।
উত্তর: ফিলিপাইনের পড়াশোনার মান ভালো। তবে উন্নত দেশগুলোর মতো খণ্ডকালীন কাজ করে আয় করার সুযোগ এখানে নেই। একটা সুবিধা অবশ্য চোখে পড়ে। এখান থেকে উন্নত দেশে ভিসার জন্য আবেদন করলে বাংলাদেশের তুলনায় ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
বাংলাদেশিদের জন্য এখানে কয়েক ধরনের বৃত্তি রয়েছে। এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে এডিবি-জাপানের অর্থায়নে মাস্টার্স প্রোগ্রামে শতভাগ বৃত্তি দেওয়া হয়। এআইএম ইনস্টিটিউশনাল বৃত্তির আওতায় প্রতিষ্ঠানটি শতভাগ বা আংশিক বৃত্তিও দিয়ে থাকে। এ ছাড়া ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইনস আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেয়।
এখানকার বিশ্ববিদ্যালয়ের মান বাংলাদেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো। কেউ ইউরোপ বা অন্য কোনো উন্নত দেশের ভিসা না পেলে এবং আর্থিকভাবে স্বচ্ছল হলে এখানে এসে পড়তে পারেন। কারণ বাংলাদেশিদের জন্য এখান থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ।
তালিকায় ফিলিপাইনের মানুষ শীর্ষ অবস্থানে রয়েছে।
উত্তর: মান বিচার করলে ফিলিপাইন ভালো উন্নত দেশ। ওদের অনেক শহরে গেলে মনে হবে না ফিলিপাইনে আছেন, মনে হবে ইউরোপে আছেন।
উত্তর: ব্যবসা ও ভ্রমণের সুবাদে আমি ২১টি দেশে গিয়েছি। আমার মনে হয়েছে, আসিয়ান একটি বিজনেস হাব। তবে আগে ব্যবসা শিখে আসতে হবে, তাহলেই এখানকার সুযোগ কাজে লাগানো যাবে। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ভুল করে ব্যবসা করতে গিয়ে। অনেকে ভাবেন, অমুক যদি পারে, আমি আরও ভালো পারব। কিন্তু তার চেয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা বেশি কি না, তা যাচাই করেন না। না বুঝে ব্যবসা শুরু করে অনেকে ধরা খান। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে ব্যবসার যথেষ্ট সুযোগ আছে। মালয়েশিয়ায় এখন বাংলাদেশির সংখ্যা অনেক বেশি, তাই অন্য দেশগুলোতেও চেষ্টা করে দেখা যেতে পারে। তবে যে দেশে ব্যবসা করতে চান, সেখানে কয়েকবার ঘুরে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে শুরু করা উচিত।
উত্তর: প্রধানত গার্মেন্টস, রেস্টুরেন্ট ও কল সেন্টারে কাজ করেন। এর বাইরে ব্যাংকিং খাত ও বহুজাতিক কোম্পানিতেও অনেক উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী কাজ করছেন। অনেকে শিক্ষকতাও করছেন।
উত্তর: রাজধানী ম্যানিলাতেই বেশির ভাগ বাংলাদেশি বসবাস করেন। অন্য শহরেও আছেন, তবে সংখ্যায় কম।
উত্তর: স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ। এ ভিসায় এখন প্রচুর বাংলাদেশি আসছেন। তবে ফ্রেশ পাসপোর্টে ভিসা পাওয়া একটু কঠিন। উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা অবশ্য ফ্রেশ পাসপোর্টেও ভিসা পাচ্ছেন এবং ফিলিপাইনে আসছেন।

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়
তরুণ গবেষকদের কাছে নিজের লেখা গবেষণাপত্র আন্তর্জাতিক মানের ‘কিউ-১’ জার্নালে প্রকাশ করা যেন এক স্বপ্নের মতো। বিদেশে বৃত্তি নিয়ে পড়াশোনা, পিএইচডি কিংবা একাডেমিক ক্যারিয়ারের প্রতিযোগিতায় ‘কিউ-১’ জার্নালের একটি পেপার যে কারও সিভিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। অথচ অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা…

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি
ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি ২০২৭-এর আবেদন আহ্বান করা হয়েছে। এ বৃত্তির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আপনিও আবেদন করতে পারবেন।

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল
চাকরির আবেদনে কভার লেটার একটি ছোট্ট চিঠি। অথচ এই চিঠিই অনেক সময় বড় দরজা খুলে দেয়। একটি গোছানো কভার লেটার আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। নিয়োগকর্তাও আপনার যোগ্যতাকে মূল্যায়ন করার সুযোগ পান।
নিজের মতো করে লিখুন
কভার লেটার কেবল নিয়ম রক্ষার চিঠি নয়।
























