লেইডেন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বৃত্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সে পড়ার সুযোগ দিতে এ বৃত্তি দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফিতে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি মিলবে একাডেমিক সহায়তা ও আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।

১৫৭৫ সালে প্রতিষ্ঠিত লেইডেন বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ এর অবস্থান ছিল ১৪১তম। বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৬তম।

ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া বা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্যদেশের নাগরিক নন—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর লেইডেন বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা থাকতে হবে। আগের শিক্ষাজীবনে থাকতে হবে ভালো একাডেমিক ফল। আবেদনের সঙ্গে দিতে হবে একটি শক্তিশালী মোটিভেশন লেটার। সেখানে নিজের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্জনের কথা তুলে ধরতে হবে। নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতাও আবেদনে গুরুত্ব পেতে পারে।

প্রথমে লেইডেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বৃত্তির যোগ্যতা ও শর্তগুলো দেখে নিতে হবে। এরপর পছন্দের মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি প্রস্তুত করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী কাগজপত্র আপলোড করে বৃত্তির আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে লেইডেন বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে

আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬

আইন শুধু কিছু শুষ্ক ধারা, অনুচ্ছেদ ও বিধিমালার সংকলন নয়। সমাজকে সুশৃঙ্খল রাখা, মানবিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোর ন্যায়বিচার নিশ্চিত করার মূল স্তম্ভ। কোনো শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রবেশের সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু একটি পেশাগত ডিগ্রির পথ বেছে নেন না, বরং সমাজকে…

চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না।

জনপ্রিয় টার্গেট

লেইডেন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বৃত্তি

প্রকাশ: ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬