বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

দিনব্যাপী উদযাপনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন—ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং। এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা এবং বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী, আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন, ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি এবং জাপান দূতাবাসের আয়োজনে জাপানি ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালাসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।

বিকেল ৪টায় ইউল্যাবের থিম সং পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের অগ্রযাত্রা, মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্র্যাজুয়েট তৈরির প্রতি ইউল্যাবের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্জন ও গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। তিনি বলেন, সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা ও একাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং শিক্ষাদর্শনের মূল ভিত্তি।

বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. তারেক। বক্তব্যে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রের জন্য গ্র্যাজুয়েটদের প্রস্তুত করতে ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের উপউপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং উদযাপন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী উৎসবের শেষ আকর্ষণ ছিল জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনায় জমকালো কনসার্ট। প্রাণবন্ত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য উদযাপন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকেরা। এ সময় তাঁরা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।

অছাত্রদের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববারের হামলায় চিহ্নিত নেতা-কর্মীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। এ ছাড়া তাঁদের কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ২০তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৮ মাস মেয়াদি এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশ: ১২:০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬