ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্বয় দেবনাথের ডায়ানা অ্যাওয়ার্ড জয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

বর্তমানে বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘সায়েন্স বি’র সহপ্রতিষ্ঠাতা ও কার্যক্রমপ্রধান অন্বয়। বিজ্ঞানশিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড। তাঁর দাবি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম শিক্ষার্থী হিসেবে এ পুরস্কার অর্জন করেছেন তিনি।

অন্বয়ের বাবা গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। বাবার কর্মসূত্রে শৈশবে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় থাকতে হয়েছে তাঁকে। এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের সীমাবদ্ধতা কাছ থেকে দেখেছেন। পরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পড়ার সময় হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ পান। উপলব্ধি করেন, বিজ্ঞান শিক্ষায় ব্যবহারিক অভিজ্ঞতা কতটা জরুরি।

অনলাইন ও সরাসরি দুই মাধ্যমেই কাজ করছে সায়েন্স বি। অন্বয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের তিনটি বিজ্ঞানবিষয়ক ফেসবুক গোষ্ঠীতে সদস্য প্রায় ২২ লাখ। ওয়েবসাইটে নিবন্ধিত শিক্ষার্থী ৮ লাখ। বিভিন্ন অনলাইন মাধ্যমে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ লাখ। এ পর্যন্ত ৫ কোটির বেশি মানুষের কাছে পৌঁছেছে প্ল্যাটফর্মটি।

শুধু বিজ্ঞানবিষয়ক তথ্য প্রকাশ নয়, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। গবেষণাপত্র পড়া, গবেষণাপদ্ধতি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন অধিবেশন। বিদ্যালয় ও মহাবিদ্যালয়েও হয় বিজ্ঞানবিষয়ক কর্মশালা। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও বুয়েটে এসব আয়োজন হয়েছে।

কাজ করতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয়েছে অন্বয় ও তাঁর দলকে। বিনা মূল্যে কর্মশালার প্রস্তাব দিয়েও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি পাওয়া কঠিন ছিল। মানিকগঞ্জের একটি বিদ্যালয়ে হাতে-কলমে বিজ্ঞান শেখানো, রুবিকস কিউব ও অণুবীক্ষণ যন্ত্র ব্যবহারের পাশাপাশি বই উপহার দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কয়েকজন বিজ্ঞান শিক্ষক সায়েন্স বিকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন। অনলাইনেও নেতিবাচক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন তাঁরা। বিশেষ করে বিজ্ঞানবিষয়ক ব্যাখ্যা প্রচলিত বিশ্বাসের সঙ্গে না মিললে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সায়েন্স বির বুটেক্সের পড়াশোনা ও বিভিন্ন সংগঠনের দায়িত্ব সামলেছেন অন্বয়। বুটেক্স বিজনেস ক্লাবের সদস্য ছিলেন। পরে ক্লাবটির সৃজনশীল কার্যক্রম ও প্রশাসন বিভাগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া কচুরিপানা ও ডেনিম ব্যবহার করে জুতা তৈরির একটি প্রকল্পেও কাজ করেছেন। টেকসই উন্নয়ন ও উদ্ভাবনসংশ্লিষ্ট এ কাজ ডায়ানা অ্যাওয়ার্ডের মনোনয়নেও স্থান পেয়েছিল।

বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মার্জিয়া বিনতে দুলাল তাঁকে পুরস্কারের জন্য মনোনয়ন দেন। রেফারি ছিলেন একই বিভাগের শিক্ষক মো. গোলাম সরওয়ার রায়হান ও সায়েন্স বির সহপ্রতিষ্ঠাতা মবিন শিকদার। মনোনয়নের মূল ভিত্তি ছিল সায়েন্স বির বিজ্ঞানশিক্ষামূলক কার্যক্রম।

২০২৫ সালের ৩১ অক্টোবর ছিল মনোনয়ন জমার শেষ দিন। প্রায় এক বছর পর, ২০২৬ সালের জুলাইয়ে ইমেইলে পুরস্কার পাওয়ার খবর পান অন্বয়। প্রথমে ভেবেছিলেন, মনোনয়ন হয়তো প্রত্যাখ্যাত হয়েছে। পরে বার্তা পড়ে নিশ্চিত হন নিজের অর্জনের কথা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের ৪৪টি দেশের ২০০ জন এ পুরস্কার পেয়েছেন।

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, একাডেমিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি।

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন অনুষদের শিক্ষক, উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

জনপ্রিয় টার্গেট

অন্বয় দেবনাথের ডায়ানা অ্যাওয়ার্ড জয়

প্রকাশ: ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬