ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, আবার কোথাও প্রচুর শিক্ষার্থী থাকলেও পাঠদানের মতো শিক্ষক নেই।

শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা কলেজে যাওয়ার পথে একটি কলেজে সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে গিয়ে দেখা যায় একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন শিক্ষার্থী এবং অন্য একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র তিনজন শিক্ষার্থী ক্লাস করছেন।

তিনি অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিদিন নতুন বিষয় খুললেও উপযুক্ত হিসাব-নিকাশ ও সুদূরপ্রসারী পরিকল্পনা করছে না, যার ফলে এই অসামঞ্জস্যের সৃষ্টি হয়েছে।

দেশে শিক্ষকের বিদ্যমান ঘাটতির বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, এই সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে।

শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের প্রতিদিনের কাজ আত্মপর্যালোচনা করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দিন শেষে হিসাব করে দেখতে হবে এই স্বল্পতার মধ্যেও জাতির জন্য আমরা কতটুকু করতে পারলাম। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করলেই জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থাইল্যান্ডে পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সুযোগ

থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিসটেক) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে অধ্যয়নের…

প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা

বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু

চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ।

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু

পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ০৪:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬