ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে স্কুলের পাশে বাড়িতে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামি-উল-হক হক বায়ান পাজওক আফগান নিউজকে বলেন, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (জিএমটি ৫টা ৩০ মিনিট) প্রদেশের দান্দ-ই-সির এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের আবাসিক বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল-জাজিরাকে জানান, হতাহতের সংখ্যা প্রাথমিক হিসাব। আরও তথ্য পাওয়া গেলে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র পাজওককে জানায়, বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং ৯৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের কুনার প্রদেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, খননকাজে ব্যবহারের জন্য ওই বাড়িতে ডিনামাইটসহ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। সেগুলো বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০টির বেশি শিশু আহত হয়েছিল।

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে পানি ঢুকে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি সোনার খনিতে ভূমিধসের পর পানি ঢুকে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। চিগুহা এলাকার ওই খনিটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ব্যাপক মোতায়েনের পরিকল্পনা

পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের উপযোগী কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যাপকভাবে মোতায়েনের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির নেতা কিম জং উনে

ভারতের প্রতিটি ইঞ্চিতে নজর রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল

চীন ও পাকিস্তান যৌথভাবে এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হতে পারে। ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় মহাকাশভিত্তিক নজরদারিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয় বলে একটি মহাকাশ নজরদারি প্রতিবেদনে উঠে এসেছে।

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু

আফগানিস্তানে স্কুলের পাশে বাড়িতে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

প্রকাশ: ০৪:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬