ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিরা হলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বেতাগী থানা-পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চার নেতাকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিস্তারিত নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক চারজনের মধ্যে পূর্বের মামলার আসামিও রয়েছেন।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই দুই নেতা বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা সাবেক কমিটির নেতা ছিলেন।

বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল

পাথরঘাটার বলেশ্বর নদে রাতভর জাল পেতে ২০ কেজির বিশাল বোয়াল পেলেন জেলে ইয়াকুব মিয়া ও তাঁর দল। বুধবার সকালে পাথরঘাটা বাজারে উপচে পড়া ভিড়ের মাঝেই কেজিপ্রতি এক হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়। পরে স্থানীয় একটি হোটেলে রান্না করে ক্রেতাদের মাঝে তা পরিবেশন করা হয়।

সংস্কারের পরও রক্ষা নেই, পায়রার ভাঙনে ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম

পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কারকাজ ও জিও ব্যাগ ফেলা হলেও প্রবল স্রোতে তা টিকছে না। সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ ধসে পড়েছে। কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। এতে বসতভিটা

৫ লাখ টাকা ঘুষ দাবি করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার প্রকৌশলী

বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। সেই ঘুষের এক লাখ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন তিনি। আজ সোমবার আমতলী পৌরসভায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।

জনপ্রিয় টার্গেট

বেতাগীতে ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

প্রকাশ: ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬