আমদানিকারক সমিতি তাদের চিঠিতে উল্লেখ করেছে, তারা ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গের বেনাপোল এবং ত্রিপুরার আখাউড়া স্থল শুল্ক স্টেশনের (এলসিএস) মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিল।
তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ভারতীয় ব্যবসায়ীরা নিয়মিতভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসলেও দীর্ঘকাল কোনো স্থায়ী সমাধান হয়নি।
চিঠিতে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার কেবল উৎসবের সময়ে এক মাসের জন্য বিশেষ সুবিধায় সীমিত পরিসরে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে।
দুই বাংলার ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গা-পদ্মা অববাহিকার দুই পারের মানুষ একই ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির অংশীদার।
পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার খাদ্যরসিকদের কাছে বাংলাদেশের ‘পদ্মার ইলিশ’ অত্যন্ত পছন্দের একটি পদ। ব্যবসায়ীরা জানান, রপ্তানি শুরু হলে দুই দেশের সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ বিশেষ বরাদ্দের মাধ্যমে ইলিশ পাঠায়। তথ্যানুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ১ হাজার ২০০ টন এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৪২০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।
ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন…
দৈনিক টার্গেট 

























