হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে এসব সতর্কবার্তা আসতে শুরু করে। ইউক্রেনীয় ও ইংরেজি ভাষায় পাঠানো বার্তাগুলোতে বানান ভুলও ছিল। অনেক বাসিন্দা অ্যাপটি হ্যাক হয়েছে ধারণা করে সতর্কবার্তা উপেক্ষা করেন। তবে আতঙ্কিতও হন অনেকে। নিনা নামের এক নারী বলেন, ‘কিছুক্ষণের জন্য আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, এরপর কী ঘটতে যাচ্ছে।’

রুশ ভাষায় পাঠানো আরেকটি বার্তায় দাবি করা হয়, ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা আসন্ন। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়া এর আগে তিনবার ব্যবহার করেছে। কিয়েভ অঞ্চল ছাড়াও দনিপ্রো ও লভিভ শহরে হামলায় এটি ব্যবহার করা হয়েছিল।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ কর্তৃপক্ষ জানায়, ‘অননুমোদিত পক্ষ’ অ্যাপটির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। সতর্কতামূলক চ্যানেলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক বিজ্ঞপ্তিতে থাকা কোনো লিংকে ক্লিক না করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

সোমবার পর্যন্ত ওই সাইবার হামলার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়ার কর্মকর্তারাও দাবি করেছেন, মস্কোয় অবস্থিত দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের অ্যাপে প্রবেশ করে হ্যাকাররা সেখানে ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল মাশের প্রতিবেদনে হিটকোর নামের একটি হ্যাকার গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তার মধ্যেই ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আবার হামলা শুরু করেছে রাশিয়া। যুদ্ধবিরতির সময় রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহর থেকে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।

খেরসনের সামরিক প্রশাসন জানায়, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রুশ ড্রোনের আঘাতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের কক্ষ, জানালা ও দরজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দিনের যুদ্ধবিরতির সুযোগে ওলেশকিতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে রুশ বাহিনী। সেখানে নতুন সেনা ও ভারী সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

রোববার রাত ১১টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ২০২২ সালের পর এটিকে দুই পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার জানিয়েছেন, অন্য কোনো যুদ্ধক্ষেত্রে নতুন করে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সেনাদের পুনর্গঠন করা সামরিক বাহিনীর স্বাভাবিক প্রক্রিয়া। ইউক্রেনীয় বাহিনীও একই কাজ করেছে বলে তিনি ধারণা করেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ী

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজারের বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ও সামরিক শোনার পদ্ধতির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভ্রান্ত হয়ে এবং শিকার করতে না পেরে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী

স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. মার্তা শাহবাজি। দেশটিতে ওই দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। কেমব্রিজভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজি (এলএমবি) মার্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট-সহিংসতা

এবার জেন-জি বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে জার্মানিতেও। দেশটিতে উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বাতিলের দাবিতে দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ। গতকাল শনিবার বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে কয়েক হাজার বেশি মানুষ অংশ নে

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা

প্রকাশ: ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬