সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউএইর নেওয়া পদক্ষেপগুলো এমন একপর্যায়ে পৌঁছেছে, যা আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার সব ধরনের পথ শেষ হয়ে গেছে।

এই সিদ্ধান্তের পর আলজেরিয়ায় নিযুক্ত আমিরাতি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেশ ত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আবুধাবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ভূরাজনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে আলজেরিয়া ও আমিরাতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ। আলজেরিয়া শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে যেকোনো সম্পর্ক স্বাভাবিকীকরণের কঠোর বিরোধী। অন্য দিকে, ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে সংযুক্ত আরব আমিরাত ও আলজেরিয়ার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মরক্কো—উভয় দেশই ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

আরও একটি কারণ পশ্চিম সাহারা বিতর্ক। দশকের পর দশক ধরে চলা পশ্চিম সাহারা ইস্যুতে দুই দেশ বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। ইউএই ওই অঞ্চলে মরক্কোর সার্বভৌমত্বের দাবিকে সমর্থন করে এবং সেখানে একটি কনস্যুলেটও পরিচালনা করে। অন্য দিকে, আলজেরিয়া স্বাধীন পশ্চিম সাহারার দাবিতে আন্দোলনরত পলিসারিও ফ্রন্টকে সরাসরি সমর্থন দিয়ে আসছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবউন প্রায়শই তাঁর বক্তব্যগুলোতে আমিরাতকে একটি ‘ক্ষুদ্র রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। সে সঙ্গে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য আমিরাতকে দায়ী করেন। গত জুলাই মাসে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘তারা যেখানেই পা রাখে, সেখানেই রক্ত ঝরায়। আমরা চাই, তারা আমাদের থেকে দূরে থাকুক, যাতে আমাদের দেশে কোনো রক্তপাত না ঘটে।’ সে সময় তিনি আরও বলেছিলেন, আরব বিশ্বে বিভাজন আরও গভীর না করার স্বার্থে এত দিন সম্পর্ক ছিন্ন করা হয়নি। তবে এবার আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে সেই পদক্ষেপ নিল।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও…

ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।

সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন বলে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়…

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

প্রকাশ: ১২:১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬