রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এবারের নির্বাচনে সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, টেক্সাস, ওহাইও ও কানসাসে ডেমোক্র্যাটদের জয় সিনেটের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এর মধ্যে সাউথ ক্যারোলিনা ও টেক্সাসের জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হাস্টেডকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট শেরউড ব্রাউন। এর মধ্য দিয়ে আসনটি রিপাবলিকানদের হাতছাড়া হয়েছে। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও একটি মেগাচার্চের যাজক অ্যাডাম হ্যামিলটন।

বিদায়ী ১১৯ তম কংগ্রেসের ১০০ সদস্যের সিনেটে বর্তমানে রিপাবলিকানদের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে ডেমোক্র্যাটদের রয়েছে ৪৫টি আসন। এ ছাড়া দুজন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে একই ককাসে রয়েছেন। মঙ্গলবারের নির্বাচনী ফলাফলের পর সিনেটে সংখ্যাগরিষ্ঠতার নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।

এ নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের ‘ট্রাইফেক্টা’রও অবসান ঘটতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভের পর দলটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র—সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেটের নিয়ন্ত্রণ বদলানো কঠিন হবে বলে ধারণা করা হয়েছিল। কারণ, সিনেটে নির্বাচনের জন্য তুলনামূলকভাবে কম আসন উন্মুক্ত ছিল।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ দুই বছর হলেও সিনেটরদের মেয়াদ ৬ বছর। এ ছাড়া সিনেট নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। ফলে প্রতিবার নির্বাচনে সিনেটের মোট আসনের মাত্র এক-তৃতীয়াংশে ভোট অনুষ্ঠিত হয়।

এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং ওহাইও ও ফ্লোরিডায় দুটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনে যোগ দেওয়ার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটের সদস্যপদ ছেড়ে দেন। তাঁদের ছেড়ে যাওয়া আসন দুটি শূন্য হওয়ায় ওহাইও ও ফ্লোরিডায় বিশেষ নির্বাচনের প্রয়োজন হয়।

এদিকে নিজেদের দখলে থাকা বেশ কয়েকটি আসনও ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্যে সুইং স্টেট হিসেবে পরিচিত জর্জিয়ায় সিনেটর জন অসফের পুনর্নির্বাচিত হওয়া উল্লেখযোগ্য। পাশাপাশি সিনেটে ১৭ বছর ধরে দায়িত্ব পালন করা মার্ক ওয়ার্নারও ভার্জিনিয়ার প্রতিনিধি হিসেবে নিজের আসন ধরে রেখেছেন।

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার পথে থাকায় ট্রাম্পের আইন প্রণয়ন কর্মসূচি ও প্রশাসনিক সিদ্ধান্তে বড় বাধা তৈরি হতে পারে। সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চললেও ডেমোক্র্যাটরা কয়েকটি রিপাবলিকান আসন দখল করেছে। দক্ষিণ ও নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের গুরুত্বপূর্

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের লাল দুর্গ হিসেবে পরিচিত সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দীর্ঘ প্রায় তিন দশক (২৮ বছর) পর এক অভাবনীয় ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও শিশু বিশেষজ্ঞ ড. অ্যানি অ্যান্ড্রুজ কট্টর ইসরায়েলপন্থী সাবেক সিনেটর লিন্ডসে

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রকাশ: ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬