কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে কলেজসংলগ্ন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আদনান তাঁর মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তাঁর মা গত ৩ নভেম্বর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। এর মধ্যেই বুধবার সকালে কলেজের পাশের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।

ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিনিধি খোরশেদ আলম জানান, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কুমিল্লায় শ্রমিক অসন্তোষে ফেসবুকে উসকানিদাতাসহ আটক ৩৮৫: পুলিশ

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ

কুমিল্লার দেবিদ্বারে মায়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মিনহা (৮) নামে এক শিশুর। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. মিনহা (৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২

কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬