খালের ওপর কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্ষার্থী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, কাজীরহাট বাজারের পশ্চিম পাশে রাস্তার ধারে খালের ওপর কাঠের পাটাতন দিয়ে তৈরি টিনশেডের একটি ঘরে কোচিং সেন্টারটি পরিচালিত হচ্ছিল। ঘরটির মালিক সন্তোষপুর গ্রামের কবির সরদার। সেখানে সন্তোষপুর নেছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক নিজাম উদ্দীন তাঁর সহযোগীদের নিয়ে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে পড়াতেন।

প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকেলেও সেখানে ক্লাস চলছিল। সন্ধ্যার দিকে প্রায় ৫০ জন শিক্ষার্থী ঘরটিতে উপস্থিত ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কাঠের পাটাতন ভেঙে পড়লে শিক্ষার্থীরা নিচে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির লাবিব, অষ্টম শ্রেণির তালেব ও পঞ্চম শ্রেণির মুসার অবস্থা তুলনামূলক গুরুতর। তাদের কাজীরহাট ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।

ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খালের ওপর কাঠের পাটাতন দিয়ে তৈরি একটি ঘরে একসঙ্গে অর্ধশত শিক্ষার্থীকে পাঠদান করানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মো. মজনু ব্যাপারী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনায় পাঠদান করা উচিত হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে কোচিং সেন্টার পরিচালনাকারী প্রভাষক নিজাম উদ্দীন বলেন, ঘরটির পাটাতনে কিছুটা সমস্যা ছিল। সংস্কারের জন্য ঘরমালিককে অনুরোধ করা হয়েছিল। তিনি সংস্কার না করায় দুর্ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা কিছুটা ভয় পেয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়নি।

‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘জেগে ওঠা’ সেই আলোচিত দুটি কবর ভেঙে ফেলা হয়েছে। ঋণের চাপে পড়ে প্রতারণার উদ্দেশে নিজেই কবর দুটি তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত সজীব বেপারী। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাঁর পরিবারের সদস্যদের দিয়েই কবর দুটি ভেঙে ফেলা হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

একটি বসতঘরের মেঝেতে ‘জেগে উঠেছে’ দুটি কবর। এই দাবিকে ঘিরে বিভিন্ন রোগ থেকে মুক্তির আশায় সেখানে ভিড় করছেন অসংখ্য নারী-পুরুষ। জমজমাট হয়ে উঠেছে ঝাড়ফুঁক, তেল পড়া ও কথিত চিকিৎসার কার্যক্রম। তবে কেউ কেউ ঘটনাটিকে প্রতারণা দাবি করে কবর দুটি খননের দাবি জানিয়েছেন।

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে এসব রুটের বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সড়ক থেকে থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

খালের ওপর কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্ষার্থী

প্রকাশ: ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬