গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

প্রথমে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মিছিল বের করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও এতে যোগ দেন। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে বহিরাগত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, এ সময় বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আমাদের এক ভাই মারা গেছেন। এর প্রতিবাদে শ্রমিকেরা মিছিল বের করেন। এ সময় বহিরাগতরা মিছিলে বাধা দেন। আমাদের কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করেন তাঁরা। তাঁদের অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরেক শ্রমিক মনিরা বলেন, ‘এখানে মালিক-শ্রমিকের মধ্যে সমস্যা। বহিরাগতরা কেন? আমাদের ভাই-বোনদের পশুর মতো মারধর করছে। পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিয়েছে। তবে মারধরে কোনো শ্রমিক আহত হয়েছেন কি না, তা আমার জানা নেই।

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার

গাজীপুরে টানা প্রায় এক সপ্তাহের শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সড়ক-মহাসড়কে ফিরেছে যান চলাচলের স্বাভাবিক গতি, শিল্পাঞ্চলেও বিরাজ করছে শান্ত পরিবেশ। শ্রমিক আন্দোলনের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে এমনটাই জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন।

গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে ম্যাগজিন ও গুলিসহ নিজের পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো অস্ত্রের সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন বিজিবি, আনসার ও শিল্প পুলিশের সদস্যরা। গতকাল বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের

জনপ্রিয় টার্গেট

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

প্রকাশ: ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬