জেফারসন কাউন্টি করোনার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই নারী শনিবার মারা যান। ঘটনাটি নিয়ে তারা পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করছে। করোনার গ্রেগ ফারলং সিএনএনকে নিশ্চিত করেছেন, ওই নারী হামের টিকা নেননি।
এ নিয়ে পেনসিলভানিয়ায় চলমান প্রাদুর্ভাবে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনটিতে। এই প্রাদুর্ভাব নিয়ে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক বিরোধও তৈরি হয়েছে।
এর আগে আগস্টের শেষ দিকে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট দুটি মৃত্যুর খবর পাওয়া যায়। ৩৫ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে ভাইরাসজনিত এই রোগে সেটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। পেনসিলভানিয়ায় চলমান হামের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ল্যাঙ্কাস্টার কাউন্টি। শুক্রবার পর্যন্ত সেখানে হামে আক্রান্তের সংখ্যা ৬৭৬ জনে পৌঁছেছে। আগের এক সপ্তাহেই নতুন করে ১০৮ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন।
করোনার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ফারলং বলেন, ‘পরিবারটির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক ক্ষতি এবং একটি দুঃখজনক স্মরণ করিয়ে দেওয়া যে হাম গুরুতর ও সম্ভাব্য প্রাণঘাতী একটি রোগ হতে পারে।’
ফারলং সিএনএনকে বলেন, ওই নারী পরিবারের এক সদস্যের মাধ্যমে হামে আক্রান্ত হয়েছিলেন। তাঁর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ও হাঁপানিও ছিল। হাম আক্রান্ত হওয়ার আগে তাঁকে অক্সিজেন দিয়ে রাখতে হয়েছিল।
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ে জনসমক্ষে দেওয়া নিজের প্রথম দিকের মন্তব্যে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সদ্যনিযুক্ত পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, পেনসিলভানিয়া কর্মকর্তারা এই মৃত্যুর বিষয়ে সংস্থাটিকে জানাননি।
সিএনএনকে ই-মেইলে দেওয়া শোয়ার্টজের বিবৃতিতে বলা হয়, ‘সহায়তার জন্য বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও পেনসিলভানিয়া সিডিসির এপি-এইডের (Epi-Aid) জন্য অনুরোধ করেনি। এর মাধ্যমে মহামারিবিদদের পাঠানো এবং মাঠপর্যায়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা দেওয়া হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্যদিকে, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, কানসাস, নিউ মেক্সিকো ও উইসকনসিন আনুষ্ঠানিকভাবে সিডিসির এপি-এইড চেয়েছে এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের দলগুলোর সঙ্গে কাজ করেছে। পেনসিলভানিয়া আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলেই সিডিসি এপি-এইডের মাধ্যমে সহায়তা দিতে প্রস্তুত।’
আগস্টের শেষ দিকে পেনসিলভানিয়ায় হামের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম দুই মৃত্যুর খবর প্রকাশের সময় অঙ্গরাজ্যের গভর্নর জশ শাপিরো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন।
শাপিরো তখন বলেছিলেন, টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোসহ কেনেডির ‘কর্মকাণ্ড ও বক্তব্য’ মানুষের ক্ষতি করছে এবং বিভিন্ন জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
কেনেডি আরও ইঙ্গিত দেন, শাপিরোর ‘আশাবাদী’ কোনো কর্মী হয়তো এমন একটি বয়ান প্রতিষ্ঠার জন্য মৃত্যুর ঘটনাগুলো ‘পুরোটাই বানিয়ে’ থাকতে পারেন যে, বাস্তবে হামে আক্রান্ত হওয়া যতটা বিপজ্জনক, তার চেয়ে বেশি বিপজ্জনক হিসেবে তা তুলে ধরা হচ্ছে।
ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট আগের দুটি মৃত্যু ছিল শিশুর। তবে একটি মৃত্যুর কারণ হাম ছিল কি না, তা নিয়ে ওই কাউন্টির করোনারের কার্যালয় আপত্তি জানিয়েছে।
এক নবজাতক প্লীহা ফেটে যাওয়ার কারণে মারা যায়। কাউন্টির করোনার স্টিফেন ডায়ামানটোনি বলেন, তাঁর কার্যালয়ের ফরেনসিক প্যাথলজিস্টের মতে, ভাইরাসজনিত হাম ওই মৃত্যুর কারণ ছিল না।
অন্য মৃত্যুর ঘটনাটি ঘটে ছয় সপ্তাহ বয়সী এক শিশুর। শিশুটির ‘অ্যামিশ লেথাল মাইক্রোসেফালি’ নামের গুরুতর জিনগত রোগ ছিল। ডায়ামানটোনি সিএনএনকে বলেন, শিশুটির মৃত্যুর কারণ ছিল হাম।
সিডিসির তথ্য অনুযায়ী, টিকা না নেওয়া মানুষের মধ্যে হাম আক্রান্ত প্রতি পাঁচজনের প্রায় একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। হামে আক্রান্ত প্রতি ২০ শিশুর মধ্যে সর্বোচ্চ একজনের নিউমোনিয়া হতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে এটিই হামে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ।
হামে আক্রান্ত প্রতি ১ হাজার শিশুর একজনের মস্তিষ্কে ফোলা দেখা দিতে পারে। আক্রান্ত প্রতি ১ হাজার শিশুর মধ্যে ১ থেকে ৩ জনের মৃত্যু হতে পারে।
জেফারসন কাউন্টির প্রধান ডেপুটি করোনার ও জনসংযোগ কর্মকর্তা জেসন স্টিভার ওই কার্যালয়ের বিবৃতিতে বলেন, ‘অনেকেই হামকে শৈশবের একটি রোগ হিসেবে মনে করেন। কিন্তু যেকোনো বয়সী মানুষের ক্ষেত্রেই এটি গুরুতর জটিলতা তৈরি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক এবং এর কারণে গুরুতর শ্বাসতন্ত্রের অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এবং বিরল ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।’
সিডিসি বলছে, হামের বিরুদ্ধে সুরক্ষার সবচেয়ে ভালো উপায় হলো এমএমআর টিকা। টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। ১৯৬৩ সাল থেকে অনুমোদিত এই টিকা খুবই নিরাপদ। সংস্থাটির তথ্য অনুযায়ী, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত মৃদু হয় এবং নিজে থেকেই সেরে যায়।
রোববার দেওয়া বিবৃতিতে পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগও গত মাসের তথ্য পুনর্ব্যক্ত করে জানায়, তারা ‘পেনসিলভানিয়ায় হামের সঙ্গে সংশ্লিষ্ট দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে’। বিবৃতিতে আরও বলা হয়, ‘অঙ্গরাজ্যজুড়ে হামের সংক্রমণ বন্ধ করতে হামের টিকা নেওয়ার সুযোগ আরও বাড়ানোই স্বাস্থ্য বিভাগের প্রধান লক্ষ্য।’
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা প্রায় থমকে যেতে বসেছে। ইরান ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত এক বৈঠক স্থগিত করা হয়েছে। এর মধ্যে অঞ্চলটির তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পথের আশপাশে নতুন করে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে থেকে যেতে পারে এবং দেশটির তেল মার্কিন ‘নিয়ন্ত্রণে’ রাখতে পারে। এ প্রসঙ্গে তিনি ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের সঙ্গে তুলনা করেন।
ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নিয়ে ‘গ্লোবাল সাউথ’-এর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’…
দৈনিক টার্গেট 
























