ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের খোঁজ পেয়ে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

তাঁর প্রতিষ্ঠানের একটি দল ধারণা করছে, এর সঙ্গে মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের তৎপরতার সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনায় জড়িত এমন দুজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি স্টারলিংকের সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী একমুখী ড্রোন পরিচালনা করেছে বলে মাস্ককে জানানো হয়। তবে এর জন্য স্থলভিত্তিক অভিযানে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি তুলনামূলক ‘সস্তা’ একটি প্যাকেজ নেওয়া হয়েছিল। বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরের কাছে এ বিষয়ে কোনো প্রতিবেদন রয়েছে বলে তারা অবগত নয়।’

ইউক্রেন ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের মাধ্যমে এই সেবার নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ ও নজরদারি বেড়েছে।

উল্লেখ্য, ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক বলেছেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিভিন্ন সময় সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় এমনটি করা হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত শুরু করার পর থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান সরকার।

হ্যাকারদের কবলে ‘ক্লাউড ওয়ান’, মার্কিন বিমানবাহিনীর বিপুল তথ্য ঝুঁকির মুখে

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশ ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে। তিন ব্যক্তির সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলায় সামরিক বাহিনীর কৌশলগত কার্যক্রম, জনবল ও রসদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিপুল পর

আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের বিষাক্ত রাসায়নিক হোম ডেলিভারি দিতেন, ৪০ দেশে ছিল গ্রাহক

আত্মহত্যা করতে চাওয়া লোকজনের কাছে অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করতেন তিনি। গ্রাহক খুঁজতেন অনলাইনে আত্মহত্যা বিষয়ক বিভিন্ন ফোরামে। এসব ফোরামের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে বিষাক্ত রাসায়নিক পদার্থ বিক্রি করতেন!

নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে যাচ্ছেন ট্রাম্পের একের পর এক মন্ত্রী

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনগুলোতে বসবাসের প্রবণতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। নিরাপত্তাঝুঁকি ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে প্রশাসনের অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন সামরিক ঘাঁটির ভেতরে বসবাস করছেন।

জনপ্রিয় টার্গেট

‘১৬ ডিসেম্বর গুলি করে হত্যা করা হবে’—কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হুমকি

মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশ: ০৪:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬