ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এমপিপুত্রকে বিএনপির শোকজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়। তবে শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে শোকজ নোটিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আবুল কাউসার আশা। তিনি জানান, নোটিশের লিখিত জবাবও দিয়েছেন।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি তাঁর বাবার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে আওয়ামী লীগের পদধারী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করছেন। পাশাপাশি নিজের মিছিল-সমাবেশে তাঁদের গুরুত্ব দিয়ে মূল্যায়ন করছেন।

নোটিশে আরও বলা হয়, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন ছবি তাঁর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব কর্মকাণ্ডের কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হচ্ছে এবং বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ তুলে নোটিশে বলা হয়, এতে দলের সাংগঠনিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

শোকজ নোটিশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

রূপগঞ্জে দুটি প্যানগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুটি প্যানগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি-৩। সংস্থাটির দাবি, অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৫ জনকে আটক করেছে এবং শতাধিক টেঁটা উদ্ধার করেছে।

কনস্টেবল আনোয়ার হত্যা: ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচ দিনের রিমান্ডে ৫ আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সন্দেহে মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডের ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে ডেভিড আহত হয়েছেন। এ ছাড়া তাঁর ছোড়া ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।

জনপ্রিয় টার্গেট

পদ্মা সেতুতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, প্রাণ গেল একজনের

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এমপিপুত্রকে বিএনপির শোকজ

প্রকাশ: ০৩:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬