ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবরোধের কারণে মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকালে ঘটনাস্থলে পৌঁছে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এতে প্রায় ১০ ঘণ্টা পর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুরে বিএনপির অস্থায়ী ক্যাম্প ও ৫০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আটক ৯

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২ ঘণ্টায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা…

জনপ্রিয় টার্গেট

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: ০৩:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬