০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪২ বার পঠিত হয়েছে

আরব জয়েন্ট লিস্টের এক বিবৃতিতে বলা হয়, দলটির চেয়ারম্যান ইউসেফ জাবারিন ও পার্লামেন্টারি গ্রুপের নেতা আহমেদ তিবি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তাঁরা।

নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর আসনসংখ্যা ১৯। এর মধ্যে জয়েন্ট লিস্টের ১১টি এবং রা’আমের আটটি আসন রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে বিকল্প সরকার গঠনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং সমতা ও শান্তিভিত্তিক রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে, বুধ ও বৃহস্পতিবার নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর তিনি সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন আইনপ্রণেতাকে মনোনীত করবেন।

বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট আরব আইনপ্রণেতাদের সমর্থন পেলে সরকার গঠনের জন্য সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারেন।

নেতানিয়াহু ২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী ও শিশু।

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সরকার গঠনের আলোচনা জোরদার করছেন বিরোধীরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা হারেদি ইহুদিদের, পুলিশকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা

ইসরায়েলে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করছেন কট্টর ইহুদি সম্প্রদায় হারেদির সদস্যরা। দেশটির তেল হাশোমের এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়োগ কার্যালয়ের বাইরে চলমান এ বিক্ষোভে নতুন করে সেনাবাহিনীতে যোগ দিতে আসা হারেদি তরুণদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে বিক্ষোভক

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

ইসরায়েলে নতুন সরকার গঠনে বিরোধী জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী করার সুপারিশও করতে পারে দল দুটি। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি হতে পারে বলে জানিয়েছেন…

জনপ্রিয় টার্গেট

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

প্রকাশ: ১২:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬