ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দ্বিখণ্ডিত, গুজরাটে নিহত সেনাপরিবারের ৭ সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গুজরাটের কচ্ছ জেলার ভুজ-খাভদা জাতীয় সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং তিনটি শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র তিন মাস। তাঁরা সবাই ভুজে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের পরিবারের সদস্য ছিলেন।

কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা ভুজ থেকে কচ্ছের রণ ভ্রমণ শেষে ফিরছিলেন। পথে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে তাঁদের গাড়িটির প্রচণ্ড সংঘর্ষ হয়।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি দ্বিখণ্ডিত হয়ে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা সাত আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ধাতব অংশ কেটে মরদেহগুলো উদ্ধার করতে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা সময় লাগে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলার পুলিশ সুপার বিকাশ সুন্দা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

অন্যদিকে, গতকাল দিবাগত গভীর রাতে রাজস্থানের কোটায় অপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা ওই পরিবারটি রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথে কোটা-উদয়পুর জাতীয় সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাঁদের ‘ফোর্স ক্রুজার’ গাড়িটি সজোরে ধাক্কা দেয়।

গাড়িটিতে পরিবারটির মোট ১৫ জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৬ সাল। সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। আর সে সময় আরও একটি খবর চাউর হয়ে গেছিল যে, ওই চলচ্চিত্রে সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এ খবর প্রায় সবাই বিশ্বাসই করে ফেলেছিলেন।

দিল্লিতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও আসন্ন গঙ্গা পানি চুক্তি নবায়নসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। আজ শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক

ভারতের রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২—বাকি চারটি গেল কই

ভারতীয় বিমানবাহিনীর রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২ হয়েছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ২০২৭ সালের ওয়ার্ল্ড এয়ারফোর্সেস ডিরেক্টরিতে এ তথ্য উঠে এসেছে। তবে চারটি যুদ্ধবিমান কেন সক্রিয় তালিকা থেকে বাদ পড়েছে, তার ব্যাখ্যা দেওয়া হয়নি।

জনপ্রিয় টার্গেট

চ্যাম্পিয়ন হয়ে জ্ঞান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দ্বিখণ্ডিত, গুজরাটে নিহত সেনাপরিবারের ৭ সদস্য

প্রকাশ: ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬