ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে অফের ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস। টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

এ মৌসুমে গোলের দিক থেকে মেসির ধারেকাছে ছিলেন না অন্যরা। ২৬ গোল নিয়ে শীর্ষে থাকা মেসির পেছনে দ্বিতীয় স্থানে ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। তাঁর গোলসংখ্যা ২২। ২১ গোল করে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও ১৭টি গোল করিয়েছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড়েও সবার ওপরে ছিলেন আর্জেন্টাইন তারকা, ০.৮৪।

এমএলএসে এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিতেছেন। তবে কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি। মেসির আগে একাধিকবার গোল্ডেন বুট জেতা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট ফিলিপস।

গত মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন মেসি। ২০২৫ সালে ২৯ গোল করে প্রথমবার এমএলএসের গোল্ডেন বুট জেতেন এলএমটেন। পাশাপাশি ১৯টি অ্যাসিস্টও করেছিলেন। সেই মৌসুমে টানা দ্বিতীয়বার লিগের এমভিপি পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এবারও এমভিপি হওয়ার দৌড়ে আছেন মেসি। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালে সেরা হওয়ার পর এবারও এমভিপি জিতলে এমএলএসের ব্যক্তিগত পুরস্কারের ইতিহাসে আরও বড় জায়গা করে নেবেন এই তারকা।

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে এবারও জয়ের দেখা পেল না এনজো মারেস্কার দল। ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার ও সাম্প্রতিক ব্যর্থতার জেরে বাংলাদেশ কোচ টমাস ডুলিকে তলব করে জবাবদিহির মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দীর্ঘ বৈঠক ও প্রশ্নোত্তর শেষেও এই কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের জাতীয় দল ম্যানেজমেন্ট ক

একাডেমি করতে ঢাকায় আর্জেন্টিনার প্রতিনিধিদল

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে এসেছে সংস্থাটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারী, ফুটবল ফেডারেশ

জনপ্রিয় টার্গেট

আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

প্রকাশ: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬