ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের গাসা জেলার শিনতাফু হ্রদে এ ঘটনা ঘটে। এতে মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণকেন্দ্র গাসা ছাচুর সব স্থাপনা সম্পূর্ণভাবে ভেসে যায়। তবে আগেই ওই এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শিনতাফু হ্রদকে ভুটানের সম্ভাব্য বিপজ্জনক ১৭টি হিমবাহ হ্রদের একটি হিসেবে বিবেচনা করা হয়। মো ছু নদীর উৎপত্তিস্থলে অবস্থিত এই হ্রদ। এর আগে ২০২১ সালের ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় গাসা ছাচু সম্পূর্ণভাবে ভেসে গিয়েছিল। সেবার মো ছু নদীর পানির প্রবল স্রোতে নদীটির গতিপথ পরিবর্তিত হয়ে উষ্ণ প্রস্রবণকেন্দ্রের দিকে প্রবাহিত হয়েছিল।

এবারের বন্যার পানি ইতোমধ্যে পুনাখা জং থেকে প্রায় আট কিলোমিটার দূরে কাবেসা গেওগের স্রিগাং এলাকা অতিক্রম করেছে।

এদিকে, ভুটান সরকার ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সরকারকে সতর্ক করেছে। ভুটানের সঙ্গে সীমান্তবর্তী এসব রাজ্যের কয়েকটি জেলা আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে আসামের ধুবড়ি জেলা এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ি এলাকা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা।

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রশাসনের পক্ষ থেকে সংকোশ নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। উত্তর ভুটানে উৎপত্তি হওয়া সংকোশ নদীটি উজানের কয়েকটি প্রধান উপনদীর মিলিত প্রবাহে গঠিত হয়েছে। এসব উপনদীর মধ্যে রয়েছে মো ছু ও ফো ছু। নদীটি পরে আসামে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে।

ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করায় উজানের বন্যা পরিস্থিতি বাংলাদেশের জন্যও পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ভুটান ও ভারতের উজান অঞ্চলে পানির প্রবাহ বাড়লে তার প্রভাব ভাটির নদ-নদীগুলোতে পড়তে পারে। তবে বাংলাদেশে বন্যার আশঙ্কার মাত্রা নির্ভর করবে বন্যার পানির পরিমাণ, নদ-নদীর প্রবাহ এবং উজান থেকে নেমে আসা পানির গতিপ্রকৃতির ওপর।

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য রাষ্ট্র হিসেবে দিল্লিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইন্ডিয়া টুডে একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘এসসিও কালচারাল অ্যান্ড সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

ভারতের কলকাতায় কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে বাবা ও বন্ধুসহ তরুণকে জনাকীর্ণ সড়ক দিয়ে নগ্ন অবস্থায় হাঁটাতে বাধ্য করার ঘটনায় এবার অভিযুক্তদের খালি গায়ে হাঁটিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার কিশোরীর বাবা, মামা ও বড় ভাইকে হাফপ্যান্ট পরিয়ে ওই এলাকার রাস্তায় হাঁটানো হয়।

জনপ্রিয় টার্গেট

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও

প্রকাশ: ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬