মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

‘এক্স-মেন’ সিরিজ ও চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ার এবং ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজ ও চলচ্চিত্রে ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন স্টুয়ার্ট। তবে তাঁর অভিনয়জীবনের বড় একটি অংশ কেটেছে মঞ্চে। এক্স-মেনের কাল্পনিক জগৎ কিংবা ইউএসএস এন্টারপ্রাইজ মহাকাশযানের চেয়ে থিয়েটারের মঞ্চেই বেশি সময় কাটিয়েছেন তিনি।

ক্লডিয়াস থেকে ম্যাকবেথ—শেক্সপিয়রের নানা চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রায়ই একক অভিনয়ে চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চস্থ করতেন তিনি। এ ছাড়া ঘনিষ্ঠ বন্ধু ইয়ান ম্যাককেলেনের সঙ্গে হ্যারল্ড পিন্টারের ‘নো ম্যানস ল্যান্ড’ এবং স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ নাটকে ওয়েস্ট এন্ড ও ব্রডওয়েতে অভিনয় করেছেন। নাটক দুটি পর্যায়ক্রমে মঞ্চস্থ হয়েছিল।

অভিনয়জীবনে তিনটি অলিভিয়ে পুরস্কার পেয়েছেন স্টুয়ার্ট। এর মধ্যে একটি পেয়েছিলেন ডেভিড টেন্যান্টের বিপরীতে ‘হ্যামলেট’ নাটকে ক্লডিয়াস চরিত্রে অভিনয়ের জন্য। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে একটি গ্র্যামি পুরস্কার। ১৯৯৬ সালে ‘পিটার অ্যান্ড দ্য উলফ’ অডিও রেকর্ডিংয়ের জন্য সেরা কথ্য অ্যালবাম বিভাগে এই পুরস্কার পান তিনি।

ক্যারিয়ারের বেশ কয়েকটি সেরা সমালোচনামূলক প্রশংসা অর্জন করেন জীবনে প্রথমবার ম্যাকবেথ চরিত্রে অভিনয় করে। রুপার্ট গুল্ডের পরিচালনায় নাটকটির মঞ্চায়ন শুরু হয় ২০০৭ সালের মে মাসে ইংল্যান্ডের চিচেস্টার ফেস্টিভ্যাল থিয়েটারে। পরে এটি লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হয়। এরপর যুক্তরাষ্ট্রের ব্রুকলিন একাডেমি অব মিউজিকে প্রদর্শিত হওয়ার পর ২০০৮ সালে ব্রডওয়েতে স্থানান্তরিত হয়।

ম্যাকবেথ চরিত্রে অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারে একমাত্র টনি অ্যাওয়ার্ড মনোনয়ন পান স্টুয়ার্ট। তাঁর অভিনয় নিয়ে দ্য টাইমস অব লন্ডন লিখেছিল, তাঁর ম্যাকবেথ চরিত্রটি ছিল ‘দুর্বলতা, আকাঙ্ক্ষা, আত্মম্ভরিতা ও বিষণ্ন রসবোধের এক মুগ্ধকর সৃষ্টি’। দ্য ডেইলি টেলিগ্রাফ তাঁর অভিনয়কে অভিহিত করেছিল ‘সত্যিকার অর্থেই অসাধারণ অভিনয়’ হিসেবে। আর দ্য নিউইয়র্ক টাইমস লিখেছিল, নাটকটি ছিল ‘অবশ্যই দেখার মতো’।

২০০৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেছিলেন, ‘প্রায় ৫০ বছর ধরে আমি এই চরিত্রে অভিনয়ের অপেক্ষা করেছি। ১৪ বছর বয়সে নাটকটি শিখেছিলাম। শুধু সংলাপগুলো অসাধারণ মনে হয়েছিল বলেই সব স্বগতোক্তি মুখস্থ করে ফেলেছিলাম। সেগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। ফলে নাটকের ওই অংশগুলো আর নতুন করে শিখতে হয়নি। এটা ছিল আশীর্বাদের মতো। কারণ, এখন সংলাপ মুখস্থ করাই এই পেশার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।’

আজীবন সম্মাননায় আল পাচিনো

আজীবন সম্মাননায় আল পাচিনো

হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অ্যাক্টর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে। অভিনয়শিল্পকে

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

নতুন সিজন নিয়ে ফিরছে এইচবিওর জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’। পঞ্চম সিজনে অভিনয় করতে যাচ্ছেন দুই হলিউড তারকা নিকোলাস কেজ ও আন্তোনিও বান্দেরাস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিরিজের নতুন সিজনের শুটিং শুরু হবে।

আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডে নতুন সিরিজ

মধ্যপ্রাচ্যের অমর লোককাহিনি ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে হলিউডে এর আগে অনেক কাজ হয়েছে। ২০১৯ সালে ডিজনির তৈরি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘আলাদিন’ ব্যাপক প্রশংসিত হয়।

জনপ্রিয় টার্গেট

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

প্রকাশ: ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬