ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

  • মোঃ আবু সাঈদ
  • প্রকাশ: ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে এআই বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি ও কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির লেখক সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স এবং প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক ও অ্যাবেক টেকনোলজি লিমিটেডের সিইও খালিদ আবু নাসের।

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয়ের বিষয় হিসেবে না দেখে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে গ্রহণ করতে হবে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতনতাপূর্ণ। এআইয়ের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, এআই খাতে এগিয়ে যেতে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, নাগরিকের গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।

বিশেষ অতিথি মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন। এ পরিবর্তনের সঙ্গে বাংলাদেশকে মানিয়ে নিতে হলে সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এআইয়ের সম্ভাবনা ও সীমাবদ্ধতা সহজ ভাষায় তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, ‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইটি সাধারণ পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এআই এখন আর শুধু প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়; বরং এটি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন ও নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। এ খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে এআই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।

তারা আরও বলেন, প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দিতে ডিজিটাল বৈষম্য কমানো জরুরি। শহর ও গ্রামের মানুষের জন্য সমান প্রযুক্তিগত সুযোগ নিশ্চিত করার পাশাপাশি এআই ব্যবহারে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

বইটিতে এআইয়ের বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান অবস্থান, সম্ভাবনা, ঝুঁকি, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরিতে বইটি ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ক্যাব ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

‘অফিসে আসার এখতিয়ার নেই, ধইরা বাইন্ধা পিডামু’—সাংবাদিকদের হুমকি ভূমি অফিসের নায়েবের

‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬