‘রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

নরওয়ের বিপক্ষে সোমবার রাতে নেশনস লিগে পুরো ৯০ মিনিট রোনালদোকে বসিয়ে রাখেন কোচ জর্জ জেসুস। যা থেকেই এত টালমাটাল অবস্থার সূত্রপাত। পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে কোচ জেসুস প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটা রক্ষা না করায় রোনালদো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে মনে করেন ‘এল চিরিঙ্গিতো দি জুগোনস’ ওয়েবসাইটের সাংবাদিক এদু আগিরে।

আগিরে পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু। তিনি যে ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটা মূলত ডেনমার্ক ম্যাচ সামনে রেখে পর্তুগালের অনুশীলনের সময়ের ঘটনা। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েন্সার উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে রোনালদোর কাছে জেসুস ক্ষমা চেয়েছিলেন বলে সামাজিক মাধ্যমে দাবি করেন আগিরে। এল চিরিঙ্গিতো ওয়েবসাইটের সাংবাদিক বলেন, ‘৩০ মিনিট ধরে তাকে ওয়ার্ম-আপ করিয়ে মাঠে না নামানোর বিষয়টি ছিল অসম্মানজনক। এ জন্য রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন জর্জ জেসুস। তিনি শুধু ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি। প্রকাশ্যেও ক্ষমা চাইবেন এবং নিজের ভুল স্বীকার করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

কোচ বিশ্বাসঘাতকতা করায় পরশু রাতে রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন বলে মনে করেন আগিরে। গতকাল রাতেও তারকা ফরোয়ার্ডকে ছাড়া খেলেছে পর্তুগাল। কোপেনহেগেনে নেশনস লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ছয় গোল করেছেন ছয় ভিন্ন ফুটবলার। পর্তুগালের জোয়াও কানসেলো, গনসালো রামোস, ভিতিনহা, জোয়াও ফেলিক্স করেন গোল। ডেনমার্কের হয়ে লক্ষ্যভেদ করেন মিকেল ড্যামসগার্ড ও রাসমুস হয়লুন্দ।

সবশেষ ২০০৮ সালের ১৫ জুন ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেছিলেন রোনালদো। সেই ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হেরেছিল। এরপর আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ১৮ বছর পর পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। সেই ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারায় পর্তুগাল। আর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা হতে পারে রোনালদোর।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ১৬ দিনের ফিফা উইন্ডোতে এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে পর্তুগাল। আরও একটা ম্যাচ তাদের বাকি। পরশু রাতে নরওয়ের বিপক্ষে নেশনস লিগে ফের মুখোমুখি হবে পর্তুগাল। এবার পর্তুগিজরা আতিথেয়তা দেবে নরওয়েজীয়দের।

শেষের অপেক্ষায় লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন এই তারকা ফুটবলার। তার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে তিন দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। বাকি তিন ম্যাচ শেষ দিনে এসে ড্র হয়েছে। তিন ড্রয়ের দিনে ফিফটি করেই আলোটা দিজের দিকে টেনে নিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তাঁর বীরত্বেই হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

জনপ্রিয় টার্গেট

‘রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে’

প্রকাশ: ১২:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬