ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

এর আগে গত ১৫ অক্টোবর দিনদুপুরে পঞ্চবটি চা-বাগানের ভেতরে চা-বাগানের কর্মকর্তাসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শ্রমিকদের বেতন-বোনাসের জন্য নেওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গতকাল রাতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীন নামে দুজনকে গ্রেপ্তার করে ভুজপুর থানা-পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ১৯ নভেম্বর ভুজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে তাঁদের বসতঘরের বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

দলত্যাগ করায় কর্মীকে হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় সেই যুবদল নেতার ভাগনেসহ তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল শনিবার নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়…

বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

প্রকাশ: ০২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬