০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে পাকিস্তানি সাকিব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রথম তিন দিনের মধ্যে ২ উইকেট নিয়ে ফেলেছিলেন সাকিব। আজ চতুর্থ দিনের সকালে নতুন উদ্যমে আক্রমণ শুরু করেন তিনি। শ্রীলঙ্কার পঞ্চম থেকে নবম—এই পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ফাইফারসহ উইকেট সংখ্যা হয়ে গেল ৭। ৩৪ ওভারে ১৩০ রান খরচে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট অভিষেকে এক ইনিংসে ৭ উইকেট পাওয়া চতুর্থ পাকিস্তানি বোলার এখন সাকিব।

পাকিস্তানি বোলারদের মধ্যে সাকিবের আগে টেস্ট অভিষেকে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল আরও তিন বোলারের। মজার বিষয় হলো, এই চার পাকিস্তানির কীর্তি সবগুলোই পাকিস্তানে। যার মধ্যে আবরার আহমেদ ও সাকিবেরটা হয়েছে গত চার বছরে। ২০২২ সালে মুলতানে আবরার ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। নাজির, জাহিদের দুটি কীর্তিই নিউজিল্যান্ডের বিপক্ষে। নাজিরের কীর্তি ১৯৬৯ সালে করাচিতে। আর রাওয়ালপিন্ডিতে জাহিদ করেছেন ১৯৯৬ সালে।

ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর কাজটা শুরু করেন সাকিব। ২৪৬ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৬৭ রান করেন লঙ্কান অধিনায়ক। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কুশল মেন্ডিসের ৩৭০ বলে ২৪৯ রানের জুটি। ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৪৪৬ রানে। লঙ্কানরা তবু পায় ১২ রানের লিড। শ্রীলঙ্কার সব উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের পেসাররা। মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২ উইকেট। রাজাউল্লাহ পেয়েছেন ১ উইকেট।

পাকিস্তানি বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিং

মোস্তাফিজসহ আইপিএলের নিলামে সাত বাংলাদেশি

২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তা নিয়ে তোলপাড় কম হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তিনিসহ সাত বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ২০২৭ আইপিএলের নিলামে।

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে আবারও বিপদে অস্ট্রেলিয়ার ক্রিকেটার

মাত্র কয়েক দিন আগেই পিঠের অস্ত্রোপচার থেকে সেরে মাঠে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস। প্রত্যাবর্তনের সেই ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আলোও ছড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার মাঠের বাইরের এক দুর্ঘটনায় আবারও ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান গতিতারকা।

দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

রাওয়ালপিন্ডিতে গতকাল শ্রীলঙ্কাকে চাপে রেখেই দিন শেষ করেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনে সেই চাপ উল্টো স্বাগতিকদের ওপর ফিরিয়ে দিয়েছে লঙ্কানরা। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

জনপ্রিয় টার্গেট

‘ডেমোনেস্ট্রেটর’ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭ জন

৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে পাকিস্তানি সাকিব

প্রকাশ: ০৫:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬