০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

চীনের ইতিহাসের এক উত্তাল সময়ে তাঁর উত্থান ঘটে। জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেকের সঙ্গে গড়ে ওঠে তাঁর রাজনৈতিক ও অপরাধমূলক অংশীদারত্ব। ১৯২৭ সালে সাংহাইয়ে কমিউনিস্ট ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর পরিচালিত ভয়াবহ হত্যাযজ্ঞে তাঁর গ্রিন গ্যাং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিনিময়ে রাজনৈতিক আশ্রয়, প্রশাসনিক প্রভাব এবং মাদক ব্যবসার বিস্তারের সুযোগ পান দু।

১৮৮৮ সালের আগস্টে চীনের জিয়াংসু প্রদেশের গাওছিয়াওয়ে জন্মগ্রহণ করেন দু ইউয়েশেং। তখন ছিং রাজবংশের শাসন দুর্বল হয়ে পড়েছে। বিদেশি শক্তিগুলো চীনের বিভিন্ন উপকূলীয় শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সাংহাইয়ের একটি অংশ ফরাসিদের নিয়ন্ত্রণে, অন্য অংশ ব্রিটিশ ও মার্কিনদের যৌথ প্রশাসনে পরিচালিত হতো।

বিদেশি নিয়ন্ত্রিত এসব এলাকায় চীনা প্রশাসনের কর্তৃত্ব ছিল সীমিত। বিদেশিরা নিজেদের আইন, প্রশাসন ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করত। অন্যদিকে শহরের দরিদ্র জনগোষ্ঠী শ্রমের বিনিময়ে এই সমৃদ্ধ অর্থনীতিকে সচল রাখত।

বিপুল সম্পদের পাশাপাশি সাংহাইয়ে ছড়িয়ে পড়েছিল আফিম, জুয়া, যৌন ব্যবসা ও চাঁদাবাজি। প্রশাসনিক বিভাজন এবং দুর্বল আইনশৃঙ্খলা অপরাধীদের জন্য তৈরি করেছিল নিরাপদ আশ্রয়।

দুয়ের পরিবারও ছিল এই দরিদ্র জনগোষ্ঠীর অংশ। তাঁর বাবা কখনো চালের দোকান চালাতেন, কখনো দিনমজুরের কাজ করতেন। মা ছিলেন ধোপানি। মাত্র তিন বছর বয়সে মাকে হারান দু। পরে তাঁর বাবা শিশুকন্যাকে দাসত্বের জন্য বিক্রি করে দেন। চাচার কাছে বড় হতে থাকা দু কাঠমিস্ত্রির শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন।

কিন্তু শারীরিক পরিশ্রমের প্রতি তাঁর অনীহা এবং জুয়ার প্রতি আসক্তি তাঁকে অল্প বয়সেই বিপথে নিয়ে যায়। চাচার টাকা চুরি করার কারণে মাত্র আট বছর বয়সে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর বাবার মৃত্যুর পর সৎমায়ের কাছেও আশ্রয় হারান। স্থানীয় অপরাধীরা তাঁর সৎমাকে অপহরণ করে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে ১৯০২ সালে ভাগ্য পরিবর্তনের আশায় সাংহাইয়ে পাড়ি জমান দু।

সাংহাইয়ে এসে প্রথম দিকে বিভিন্ন ছোটখাটো কাজ করতেন দু। পরে দা ইউ ফল কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে চাকরি পান। কিন্তু উপার্জনের অধিকাংশই ব্যয় হতো জুয়ার আসরে। দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরি করার অভিযোগে একসময় চাকরিটিও হারান।

তবে জুয়ার আসরগুলোতে ঘুরতে ঘুরতে সাংহাইয়ের অপরাধজগতের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় তৈরি হয়। তাঁদের একজনের সহায়তায় গ্রিন গ্যাংয়ে প্রবেশের সুযোগ পান তিনি।

গ্রিন গ্যাংয়ের উৎপত্তি হয়েছিল গ্র্যান্ড ক্যানালকেন্দ্রিক নৌকার মাঝিদের একটি গোপন সংগঠন থেকে। পরবর্তী সময়ে এটি পূর্ব চীনের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠনে পরিণত হয়।

শুরুতে জুয়ার নম্বর সরবরাহ, চাঁদাবাজি ও আফিম বিক্রির মতো ছোটখাটো অপরাধে যুক্ত ছিলেন দু। নিজেও আফিমে আসক্ত হয়ে পড়েন। তাঁর ঝুলে থাকা বাম চোখের পাতা, বড় কান ও কামানো মাথার কারণে পরিচিতি পান ‘বিগ-ইয়ার দু’ বা বড় কানের দু নামে।

তাঁর জীবনের মোড় ঘুরে যায় গ্রিন গ্যাংয়ের প্রভাবশালী নেতা হুয়াং জিনরংয়ের সঙ্গে পরিচয়ের পর। গুটিবসন্তের দাগে ভরা মুখের কারণে হুয়াং পরিচিত ছিলেন ‘পকমার্কড হুয়াং’ নামে। ফরাসি নিয়ন্ত্রিত এলাকার পুলিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অপরাধজগতের তথ্য সংগ্রহ ও অপরাধী ধরতে সহযোগিতা করার বিনিময়ে তিনি পুলিশের সুরক্ষা পেতেন।

হুয়াংয়ের স্ত্রী লিন গুইশেংও দুয়ের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তাঁর সুপারিশে দু ক্রমশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে থাকেন। প্রথমে ছোট আফিমের আড্ডা, পরে ফরাসি নিয়ন্ত্রিত এলাকার বড় মাদক ব্যবসার দায়িত্ব পান তিনি।

১৯২৪ সালে হুয়াংয়ের জীবনে বড় বিপর্যয় নেমে আসে। এক সামরিক শাসকের ছেলের সঙ্গে বিরোধের জেরে তাঁকে বিদেশি নিয়ন্ত্রিত এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং নির্মমভাবে মারধর করা হয়।

দু এই ঘটনাকে নিজের ক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগান। সহযোগী ঝাং শাওলিনকে সঙ্গে নিয়ে বিপুল অর্থ সংগ্রহ করে হুয়াংকে কারাগার থেকে মুক্ত করেন। কিন্তু এই ঘটনার পর হুয়াংয়ের প্রভাব কমে যায়। দু হয়ে ওঠেন তাঁর সমমর্যাদার অংশীদার।

পরবর্তী সময়ে হুয়াং, ঝাং ও দু মিলে প্রতিষ্ঠা করেন ‘থ্রি প্রসপারিটিজ কোম্পানি’। কাগজে-কলমে এটি যৌথ প্রতিষ্ঠান হলেও বাস্তবে এর নিয়ন্ত্রণ ছিল দুয়ের হাতে।

আফিমের পাইকারি ব্যবসা, পরিশোধন, বিক্রি এবং সেবনের আড্ডাগুলো থেকে বিপুল অর্থ আসতে থাকে। তাঁর ‘ব্ল্যাক স্টাফ কোম্পানি’ আফিমের আড্ডাগুলোর ওপর কর আদায় করত। বৈধ ব্যবসার আড়ালেও চলত মাদক ও জুয়ার অর্থ লেনদেন।

দু ইউয়েশেং বুঝেছিলেন, শুধু ভয় দেখিয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা যায় না। তাই অপরাধের পাশাপাশি দানশীলতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াতে থাকেন।

বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, স্কুল ও মন্দিরে অর্থ দান করেন। সামরিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য পাঠান। তাঁর একটি বিখ্যাত উক্তি ছিল, ‘আমি টাকা জমাই না; বন্ধুত্ব জমাই।’

তবে এই উদারতার আড়ালে ছিল ভয়াবহ নিষ্ঠুরতা। ১৯২৭ সালের মধ্যে তাঁর অনুমতি ছাড়া সাংহাইয়ে বড় কোনো অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কেউ গ্রিন গ্যাংকে ভাগ না দিয়ে চুরি, জুয়া কিংবা চাঁদাবাজি করলে তাকে অপহরণ, নির্যাতন কিংবা হত্যার মুখোমুখি হতে হতো।

কাউকে সতর্ক করতে দুয়ের বাড়িতে একটি কফিন পাঠিয়ে দেওয়া হতো। এই বার্তার অর্থ বুঝতে কারও অসুবিধা হতো না।

অন্যদিকে তাঁর সম্পদ ও সামাজিক মর্যাদা বাড়তে থাকে। ১৯৩৩ সালে চীনের ‘হু ইজ হু’ তালিকায় তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় একজন ব্যাংকার ও জনকল্যাণকর্মী হিসেবে। অথচ তাঁর বিপুল সম্পদের প্রধান উৎস ছিল মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড।

দুয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯২৭ সালে। তখন জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেক চীনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সামরিক অভিযান পরিচালনা করছেন। তাঁর সামনে বড় বাধা ছিল সাংহাইয়ের শক্তিশালী কমিউনিস্ট সংগঠন ও শ্রমিক ইউনিয়ন।

শহরে ৪০ হাজারের বেশি শ্রমিক ও কারখানাশ্রমিককে সংগঠিত করেছিল কমিউনিস্টরা। আন্তর্জাতিক এলাকা বাদে সাংহাইয়ের বড় অংশে তাদের প্রভাব ছিল।

বিনিময়ে চিয়াংকে অর্থ, অস্ত্র ও ব্যবসায়ী শ্রেণির সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয় গ্রিন গ্যাং। দু ফরাসি ও মার্কিনদের কাছ থেকে কয়েক শ অস্ত্র সংগ্রহ করে নিজের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করেন।

১৯২৭ সালের ১১ এপ্রিল শ্রমিক ইউনিয়নের এক নেতাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান দু। কমিউনিস্টদের বিরোধিতা করতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। পরে চটের বস্তায় ভরে ফরাসি নিয়ন্ত্রিত এলাকার বাইরে নিয়ে জীবন্ত মাটিচাপা দেওয়া হয়।

পরদিন ১২ এপ্রিল ভোরে প্রায় দুই হাজার সশস্ত্র গ্রিন গ্যাং সদস্য সাংহাইয়ের রাস্তায় নেমে আসে। পূর্বনির্ধারিত সংকেতের পর শুরু হয় কমিউনিস্ট ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা।

অনেককে রাস্তায় হত্যা করা হয়, বহু মানুষকে ধরে বন্দিশিবিরে পাঠানো হয়। দিন শেষে প্রায় পাঁচ হাজার শ্রমিক ও কমিউনিস্ট নিহত হওয়ার কথা বিভিন্ন বিবরণে উল্লেখ করা হয়। এই ঘটনা চীনের ইতিহাসে সাংহাই গণহত্যা বা ১৯২৭ সালের সাংহাই হত্যাযজ্ঞ নামে পরিচিত।

এই হত্যাযজ্ঞের মাধ্যমে চিয়াং সাংহাইয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আর দু হয়ে ওঠেন শহরের অপরাধজগতের অপ্রতিদ্বন্দ্বী শাসক।

হত্যাযজ্ঞের পর দু ইউয়েশেংয়ের ক্ষমতা আরও বেড়ে যায়। তাঁকে সম্মানসূচক মেজর জেনারেল পদ দেওয়া হয়। ফরাসি প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসার লাইসেন্স ও পরিবহন সুবিধাও সম্প্রসারিত হয়।

চিয়াং প্রকাশ্যে মাদকবিরোধী অবস্থান নিলেও বাস্তবে আফিম ব্যবসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দায়িত্ব দেন দুয়ের হাতে। জিয়াংসু আফিম দমন ব্যুরোর প্রধান করা হয় তাঁকেই। ফলে মাদক ব্যবসা বন্ধ করার বদলে তা থেকে সরকারের রাজস্ব আদায়ের পথ তৈরি হয়।

চিয়াংয়ের সামরিক অভিযান, প্রশাসন পরিচালনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অর্থের প্রয়োজন ছিল। দু সেই অর্থের অন্যতম উৎস হয়ে ওঠেন। ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপরও তাঁর প্রভাব বিস্তৃত হয়।

এদিকে দুয়ের ব্যক্তিগত জীবন ছিল রাজকীয়। প্রায় চার কোটি ডলার ব্যয়ে সাংহাইয়ে বিশাল প্রাসাদ নির্মাণ করেন তিনি। সেখানে থাকতেন তাঁর স্ত্রী, সন্তান, উপপত্নী ও রুশ দেহরক্ষীরা। নৈশক্লাব ও ক্যাবারেতে যেতেন বিলাসবহুল পোশাকে, সঙ্গে থাকত সশস্ত্র নিরাপত্তারক্ষী।

১৯৩১ সালে পূর্বপুরুষদের স্মরণে বিশাল উৎসবের আয়োজন করেন তিনি। কয়েক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ। ব্রিটিশ পুলিশ ও ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাঁর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

এভাবেই অপরাধজগতের নেতা থেকে তিনি সাংহাইয়ের সামাজিক ও রাজনৈতিক জীবনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন।

১৯৩৭ সালে জাপান চীনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করলে সাংহাই ভয়াবহ সংকটে পড়ে। তিন মাসের যুদ্ধে চীনা বাহিনী বিপর্যস্ত হয়। জাপানি সেনারা শহরের দিকে অগ্রসর হতে থাকলে দু নিজের সম্পদ ও ব্যবসা রক্ষার পরিকল্পনা করেন।

তিনি বিশ্বস্ত সহযোগীদের হাতে ব্যবসার দায়িত্ব দিয়ে এক স্ত্রীকে সঙ্গে নিয়ে সাংহাই ছেড়ে হংকংয়ে চলে যান। পরে চিয়াং কাই-শেকের সঙ্গে দেখা করে সাংহাই পুনরুদ্ধারের বিষয়ে সহযোগিতা চান। কিন্তু জাপানের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত চিয়াং তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেন।

১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের পর চীনে আবার গৃহযুদ্ধ শুরু হয়। মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্টরা ভূমি সংস্কার ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতির মাধ্যমে ব্যাপক জনসমর্থন অর্জন করে।

দীর্ঘ নির্বাসনের পর সাংহাইয়ে ফিরে এসে দু দেখেন, শহরের মানুষ আর তাঁকে আগের মতো গ্রহণ করছে না। এদিকে চিয়াংও বুঝতে পারেন, জনগণের সমর্থন ফিরে পেতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি।

১৯৪৮ সালে দুয়ের ছেলে ওয়েইপিংকে শেয়ারবাজারে কারসাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। হাতকড়া পরা অবস্থায় তাঁকে প্রকাশ্যে ঘোরানো হয়। এতে দুয়ের সামাজিক মর্যাদায় বড় আঘাত লাগে।

১৯৪৯ সালের ডিসেম্বরে কমিউনিস্ট বাহিনীর অগ্রযাত্রায় চিয়াং কাই-শেক তাইওয়ানে পালিয়ে যান। দু বুঝতে পারেন, সাংহাইয়ে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তিনি হংকংয়েই থেকে যান।

১৯৫১ সালের ১৬ আগস্ট হংকংয়ে মারা যান দু ইউয়েশেং। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর মনে ছিল সাংহাইয়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু যে শহর একসময় তাঁর নির্দেশে চলত, সেই শহরে আর কখনো পা রাখতে পারেননি তিনি।

তাঁর মৃত্যুর পর চীনের কমিউনিস্ট শাসকেরা দীর্ঘদিন তাঁর নাম ও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস আড়ালে রাখার চেষ্টা করেন। তাঁকে নিয়ে বই ও প্রবন্ধ প্রকাশেও বিধিনিষেধ ছিল। পরে ১৯৭০-এর দশকে সংস্কার কার্যক্রম শুরু হলে ধীরে ধীরে তাঁর জীবন নিয়ে উপন্যাস, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান তৈরি হতে থাকে।

গ্রিন গ্যাংয়ের অনেক সদস্য হংকং ও তাইওয়ানে পালিয়ে যায়। কেউ কেউ নতুন করে মাদক ব্যবসা গড়ে তোলার চেষ্টা করলেও স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি।

দুয়ের মৃত্যুর দুই বছর পর তাঁর মরদেহ তাইওয়ানে নিয়ে সমাহিত করা হয়। সমাধির শিলালিপিতে তাঁকে সম্মান, পিতৃভক্তি ও আনুগত্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

কিন্তু ইতিহাসের বিচারে দু ইউয়েশেং ছিলেন আরও জটিল এক চরিত্র। তিনি একই সঙ্গে অপরাধ সম্রাট, রাজনৈতিক ক্ষমতার সহযোগী, মাদক ব্যবসায়ী, সমাজসেবক ও প্রভাবশালী ব্যবসায়ী। দারিদ্র্য থেকে উঠে এসে তিনি যে ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন, তার ভিত্তি ছিল ভয়ভীতি, দুর্নীতি, মাদক ও রাজনৈতিক সহিংসতা।

বিপুল অর্থসম্পদ, রাজনৈতিক প্রভাব আর অপরাধজগতের সর্বোচ্চ ক্ষমতা—সবকিছুই অর্জন করেছিলেন দু ইউয়েশেং। তবু জীবনের শেষ দিন পর্যন্ত একটি অপূর্ণতা তাঁকে তাড়িয়ে ফিরেছে—হারিয়ে যাওয়া ছোট বোনকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। দু ইউয়েশেংয়ের জীবনের এই বেদনাময় অধ্যায় এবং হারিয়ে যাওয়া বোনের গল্প তুলে ধরার চেষ্টা থাকবে পরবর্তী প্রতিবেদনে।

বিয়ে না হলে টাকা ফেরত, হুলুস্থুল ফেলেছে চীনা ডেটিং অ্যাপ

জীবনসঙ্গী খোঁজার প্রতিযোগিতাপূর্ণ বাজারে তরুণ-তরুণীদের আকর্ষণে এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্যাপ।

ঘুমিয়ে মিলল ১২ লাখ ৬৫ হাজার টাকা, ফ্রিতে ছুটি কাটানোর সুযোগ

দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক দফা বাছাই ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে মাত্র ১০ জনকে নির্বাচন করা হয়। প্রায় ৬০ দিন ধরে তাঁরা প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় প্রত্যেকের ঘুমের মান ও সময়ের হিসাব রাখা হতো। প্রতিদিনের স্কোরের ভিত্তিতে তৈরি করা হতো প্রতিযোগীদের অবস্থানসংবলিত তালিকা।

জনপ্রিয় টার্গেট

ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট

ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট

প্রকাশ: ০৫:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬