ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ নম্বরে নেমে বিশ্ব রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ২৬ বলে ৪০ রান করেন উনাদকাট। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর এই ইনিংসেই ভেঙেছে আগের রেকর্ড।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৯২ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সৌরাষ্ট্র। সেখান থেকে চেতন সাকারিয়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উনাদকাট। দশম উইকেটে দুজন মিলে ৪৯ বলে ৬২ রান যোগ করেন। সাকারিয়া করেন ২৫ বলে ২১ রান।

১১ নম্বরে ব্যাট করতে নেমে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের। ২০২০ সালে বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১৮ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। এবার ৪০ রান করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন উনাদকাট।

দশম উইকেটে ৬২ রানের এই জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ জুটির তালিকায় যৌথভাবে দ্বিতীয়। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবার ৬৩ রানের জুটি এখনো এই তালিকার শীর্ষে রয়েছে।

তবে উনাদকাটের রেকর্ড গড়ার দিন জয় পায়নি সৌরাষ্ট্র। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে হেরেছে তারা। এই হারে সৈয়দ মুশতাক আলি ট্রফির সুপার লিগে ওঠার আশাও শেষ হয়েছে দলটির।

ভারতের হয়ে উনাদকাট চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। সৌরাষ্ট্রের অধিনায়ক হিসেবে এবার ব্যাট হাতে নতুন এক রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি।

রানাকে নিয়ে ফের দুশ্চিন্তা বাংলাদেশের

রানাকে নিয়ে ফের দুশ্চিন্তা বাংলাদেশের

চোটের কারণে লম্বা সময় ধরে দলের বাইরে আছেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ফের চিন্তা বাড়ল এই গতি তারকাকে নিয়ে।

একই রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলল ভারত, এগিয়ে কারা

চোখের পলকে ১ উইকেটে ১১০ রান থেকে ৪ উইকেট ১১০ রান—ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের এমন পরিণতি হয়েছিল। গ্যালারিতে থাকা প্রবাসী ভারতীয় দর্শকেরা উদযাপন করলেও নিউজিল্যান্ডের দর্শকদের স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা। কিন্তু কিউই মিডল অর্ডাররা বিপদে হাল ধরেছেন। দ্রুত উইকেট পতনের পর ধস থামি

বাংলাদেশ কি এবার পারবে পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিতে

আবারও সেই দোহা। আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ। একই ভেন্যু, একই টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। গতবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। এক বছর পর এবার বাংলাদেশের প্রতিশোধ নেওয়ার সুযোগ।

জনপ্রিয় টার্গেট

ম্যারাথনে শুরু ডিএনসিসির ১৫ বর্ষপূর্তি, হাতিরঝিলে নৌকাবাইচসহ থাকছে নানা আয়োজন

১১ নম্বরে নেমে বিশ্ব রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

প্রকাশ: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬