ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ব্রাজিলের জুয়ারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জুয়ারির পুরো নাম জুয়ারি জর্জ দোস সান্তোস ফিলহো। ১৯৮৭ সালে পোর্তোর হয়ে ইউরোপিয়ান কাপ জয়ের পথে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করেছিলেন তিনি। ২-১ গোলের সেই জয়ে তাঁর গোলেই শিরোপা নিশ্চিত হয় পর্তুগিজ ক্লাবটির। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে জুয়ারির নাচের উদযাপনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

১৯৮০ সালে মেক্সিকান ক্লাব টেকোস থেকে ইতালির আভেলিনোতে যোগ দেন জুয়ারি। সমর্থকদের প্রিয় খেলোয়াড় জিয়ানলুকা দে পন্তিকে সাম্পদোরিয়ায় বিক্রি করার পর তাঁর বিকল্প খুঁজছিল ক্লাবটি। ইতালিতে বিদেশি খেলোয়াড়দের ফেরার সুযোগ তৈরি হলে জুয়ারিকে দলে নেয় আভেলিনো।

ক্লেরিচির সুপারিশে আভেলিনোতে আসা জুয়ারি দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। পাঁচ পয়েন্ট জরিমানার শাস্তি নিয়েও দলকে অবনমন থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখেন তিনি। তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল যে, তাঁকে দিয়ে একটি গানও রেকর্ড করানো হয়েছিল, ‘সারা কোসি, জুয়ারি জুয়ারি’।

দুই মৌসুম পর ইন্টারে যোগ দেন জুয়ারি। ১৯৮২ সালে মিলানের ক্লাবটিতে আসার পর ১৯৮২-৮৩ মৌসুমে লিগে ২১ ম্যাচ খেলে দুই গোল করেন তিনি। কোপা ইতালিয়া ও উয়েফা কাপেও একটি করে গোল করেন। সব মিলিয়ে ইন্টারের হয়ে ৩৬ ম্যাচে চার গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান।

ইন্টারে নিজের অবস্থান নিয়ে অবশ্য সন্তুষ্ট ছিলেন না জুয়ারি। পরে তিনি বলেছিলেন, ‘আভেলিনোতে আমি ছিলাম সবার একজন, মিলানে ছিলাম অনেকের মধ্যে একজন।’ সান সিরোর কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাতানজারোর বিপক্ষে গোল করার পর রসিকতা করে বলেছিলেন, ‘গোলটা শুধু রেফারি আর আমি দেখেছি।’

ইন্টার ছাড়ার পর আসকোলি ও ক্রেমোনেসের হয়ে খেলেন তিনি। আসকোলিতে তাকে ডেকেছিলেন কার্লেত্তো মাজ্জোনে। পরে এমিলিয়ানো মন্দোনিকোর অধীনে ক্রেমোনেসেতেও খেলেন জুয়ারি। খেলোয়াড়ি জীবন শেষে ইতালিতে ফিরে বানজি, আভেরসা নর্মান্না ও সেস্ত্রি লেভান্তের কোচ হিসেবে কাজ করেন।

জুয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্টার মিলান। ক্লাবটি তার পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

গোপালগঞ্জে হবে না ঘরোয়া লিগের বাকি ম্যাচ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সেখান থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না।

আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের হারানো গৌরব ফিরবে না: গার্দিওলা

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ইতালীয় আনচেলত্তির বড় সমালোচক হয়ে উঠেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। তাঁর সমালোচনার জেরেই আনচেলত্তির পক্ষ নিয়েছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির অন্যতম সফল কোচ গার্দিওলা।

জনপ্রিয় টার্গেট

না ফেরার দেশে ব্রাজিলের জুয়ারি

প্রকাশ: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬