ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে শ্রমিকনেতার ওপর ককটেল হামলা: বিএনপির ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

বুধবার (২৫ নভেম্বর) রাতে হামলার শিকার তবিবুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। তিনি বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকও।

মামলার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে ছোট আঁচড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তবিবুর রহমান ও তাঁর সঙ্গী মো. লুকমান হোসেন (৫০)। রাত ১২টা ৩৭ মিনিটের দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আসামিরা তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে তবিবুরের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমানের বাম পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, তবিবুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জন্মনিবন্ধন সংশোধনে সরকারি ফির ২০-৩০ গুণ বেশি নেওয়ার অভিযোগ সচিবের বিরুদ্ধে

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলমগীর হোসেনের উপস্থিতি অনিয়মিত। এ সুযোগে সচিব মৃণাল কান্তি স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। পরিষদে সেবা নিতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার নামে সরকার বা পরিষদ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন তিনি। এ ছাড়া নির্ধারি

যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বাসিন্দা ছিলেন।

জনপ্রিয় টার্গেট

বেনাপোলে শ্রমিকনেতার ওপর ককটেল হামলা: বিএনপির ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬