ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্কের মাঝেও কামিন্সেই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কাণ্ডের নতুন তথ্য সামনে আসার পর কামিন্সের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে বোর্ড সভা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার সিএ চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সিডনিতে কামিন্সের সঙ্গে দেখা করেন। তাঁর সুস্থতা, দলের প্রয়োজনীয় সহায়তা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে আলোচনা করেন তাঁরা।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অস্ট্রেলীয় দলের বিষয়ে চলমান জল্পনার মধ্যে ক্রিকেটের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বোর্ড। সেই সভায় কামিন্সের অধিনায়কত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি সপ্তাহে ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার কারণে ৯ মাস নিষিদ্ধ হওয়া ক্যামেরন ব্যানক্রফট নতুন করে বিতর্ক উসকে দেন। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই, এমনকি বোলাররাও জানতেন। ব্যানক্রফটের বক্তব্যের সঙ্গে উসমান খাজার আত্মজীবনী সবর-এ উঠে আসা ঘটনার বর্ণনারও মিল রয়েছে।

ব্যানক্রফটের লেখা দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত হয় একই দিনে, যেদিন ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড় ও কোচদের বক্তব্য তুলে ধরার জন্য একটি ফোরাম গঠনের ঘোষণা দেয়।

২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স জানিয়েছেন, ডেভিড বুন ও টড গ্রিনবার্গের সঙ্গে কথা বলার সুযোগ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড় ও কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরার জন্য ফোরাম গঠনের সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন তিনি।

ফোরাম নিয়ে কামিন্সের বক্তব্য, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই সেখানে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটাই প্রয়োজন। অন্যদিকে, এখন থেকে পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই আমার মনোযোগ ও অগ্রাধিকার।’

খাজার দাবি ছিল, বল টেম্পারিংয়ের বিষয়ে দলের সবাই জানতেন। তাঁর মতে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্যানক্রফটকে অন্যায়ভাবে দায় নিতে হয়েছিল। ওয়ার্নারও দলের সবাই বিষয়টি জানতেন বলে খাজার বক্তব্যের সমর্থনে কথা বলেছেন।

তবে কামিন্স ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ অস্বীকার করেন এবং তাঁর বক্তব্যকে পুরো মিথ্যা এবং ভিত্তহীন দাবি করেন। কয়েক দিন পর ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকা চ্যাড সেয়ার্স খাজার বক্তব্যের পক্ষে কথা বলেন। খাজা ও ব্যানক্রফটের বর্ণনার সঙ্গে মিল রেখে তিনিও সেই ঘটনার কথা তুলে ধরেন।

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

চোখের পলক ফেলতে না ফেলতেই পড়ছে উইকেট। আজ দোহায় ভারত ‘এ’-নেপাল রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় ইনিংসের অবস্থা ছিল এমনই। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম উঠে গেল নেপালের।

‘খাজা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, অস্ট্রেলিয়ার মান-সম্মান নষ্ট করেছে’

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা অনেক পুরোনো। তবে ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডসে শিরীষ কাগজ দিয়ে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা সামনে টেনে এসেছেন উসমান খাজা। তাঁর আত্মজীবনী সবর বইয়ে সতীর্থদের কাঠগড়ায় তুলেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে টালমাটাল করে দেওয়ার ঘটনায় তোপ দেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক

পাকিস্তানকে বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের প্রস্তাব বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে বৈশ্বিক এই ইভেন্ট সামনে রেখে দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ-পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের আগে বাংলাদেশ-পাকিস্তানসহ আরেক দল বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্কের মাঝেও কামিন্সেই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশ: ১০:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬