ঋতুরাজ আরও বলেন, ‘যাঁরা গান করেন, তাঁদের অনেক এক্সপ্রেশন ও ইমোশনের ব্যবহার জানতে হয়। এ বিষয়গুলো অভিনয়ে আসার সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে। তারপরও আমি যেহেতু প্রফেশনাল অভিনেতা নই, তাই সেটে নির্মাতা ও অভিনেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তাঁরা সবাই খুব সহায়তা করছেন।’
ঋতুরাজ জানান, সায়েন্স ফিকশন ঘরানার এআই জুনিয়র ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম আদনান। এই নাটকে আরও অভিনয় করছেন রওনক হাসান, রিচি সোলায়মান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, শিশুশিল্পী তাইফ, রাই রাজন্যা প্রমুখ। শিগগির দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে দীর্ঘ ধারাবাহিকটির।
অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ঋতুরাজ বলেন, ‘সবকিছু নির্ভর করছে দর্শকদের চাওয়ার ওপর। তাঁরা যদি আমার কাজ পছন্দ করেন, তাহলে ভবিষ্যতে অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’
গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন ঋতুরাজ। জানালেন, নতুন ছয়টি গান নিয়ে কাজ করছেন। গানগুলো রিলিজের পরিকল্পনা চলছে।

দৈনিক টার্গেট 

















