ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

গত ২ নভেম্বর এফসি আন্দোরা ও তেনেরিফের মধ্যকার ম্যাচে ঘটে মর্মান্তিক ঘটনাটি। উঁচুতে ভেসে আসা বল ক্লিয়ার করতে মাঝমাঠের দিকে ছুটে যান ওনোও। এ সময় তেনেরিফের ফরোয়ার্ড মিগেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। প্রতিপক্ষকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে আঘাত করায় ম্যাচেই লাল কার্ড দেখেন ওনোও।

সংঘর্ষে গুরুতর আহত মিগেলকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তবে পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্প্যানিশ এই ফুটবলার।

কমিটির বিবৃতিতে বলা হয়, ‘হেসুস দে মিগেল আলামেদার মৃত্যুর মধ্য দিয়ে ঘটনার যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তা সবারই জানা। খেলোয়াড়ের আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যথার্থ।’

এদিকে, মিগেলের মৃত্যুর ঘটনায় বিচারিক তত্ত্বাবধানে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওনোও। গত সপ্তাহে নিজের ক্লাবের প্রকাশিত বিবৃতিতে ২৫ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী বলব, তা খুঁজে পাচ্ছি না। যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন। হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর কথা ভাবছি, তাঁর পরিবারের কথা ভাবছি এবং যাঁরা তাঁকে ভালোবাসতেন, তাঁদের সবার কথা ভাবছি।’

মিগেলের মৃত্যুর পর চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচের জন্য নিরক্ষীয় গিনির দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওনোও।

এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, কবে ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেবেন ওনোও নিজেই। এ বিষয়ে তাঁকে প্রয়োজনীয় সময় ও ব্যক্তিগত পরিসর দিতে প্রস্তুত ক্লাব।

গত শনিবার তেনেরিফের স্টেডিয়ামে সমবেত হয়ে মিগেলের প্রতি শ্রদ্ধা জানান ক্লাবটির সমর্থক ও খেলোয়াড়েরা। গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে প্রায় ৪০০ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সাফ ফুটবলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন কোথায়

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সারসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

উরুগুয়ের কাছে হারের পর বাস্তবতা মেনে নিতে বলছেন আর্জেন্টিনার কোচ

লিওনেল মেসিসহ অভিজ্ঞ তারকারা নেই। নতুনদের নিয়ে দল গড়ার পথে হাঁটছে আর্জেন্টিনা। তাই তরুণদের কাছ থেকে এখনই বড় কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলে মনে করেন কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ের কাছে ২-১ গোলের হারের পর সেই বাস্তবতাই মনে করিয়ে দিলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

প্রকাশ: ০১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬