ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ‘ভদ্রতা’র শিক্ষা দিতে গিয়ে তোপের মুখে পাকিস্তানি ক্রিকেটার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ওমানের আল-আমেরাত গ্রাউন্ডে কাল পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের বাঁধভাঙা উদ্‌যাপন নিয়ে আপত্তি তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তবে ভদ্রতার শিক্ষা দিতে গিয়ে উল্টো তোপের মুখে পড়েছেন তিনি।

গতকাল ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতের কয়েকজন ক্রিকেটারের উদ্‌যাপনের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভারতের সাপোর্ট স্টাফদেরও মাঠে ছুটে এসে তরুণ ক্রিকেটারদের শান্ত করতে এবং প্রতিপক্ষের কাছ থেকে সরিয়ে নিতে দেখা যায়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের এমন উদ্‌যাপনে আপত্তিকর কিছু দেখেনি।

এদিকে এক্সে দেওয়া পোস্টে ইউসুফ জয় কিংবা পরাজয়–সব পরিস্থিতিতেই খেলোয়াড়দের শ্রদ্ধাশীল ও সংযত থাকার পরামর্শ দেন। তাঁর মতে, একজন খেলোয়াড় শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করেন না, বরং নিজের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতারও প্রতিনিধিত্ব করেন। পোস্টে ইউসুফ লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সমাপ্তি ঘটেছে।

বরাবরের মতো চাপের মুখে ভারত পাকিস্তানের চেয়ে ভালো করেছে। দুই দলের জন্যই এটি ছিল দারুণ শেখার মঞ্চ। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এমন ক্রিকেটারদের জন্যও এটি ছিল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।’

তাঁর এমন মন্তব্য ভালোভাবে নেননি অনেক ক্রিকেটপ্রেমী। সামাজিক মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়ায় তাঁরা পাকিস্তানের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপনের বিষয়টি সামনে আনেন। তাঁদের প্রশ্ন, সেবার কেন একইভাবে খেলোয়াড়সুলভ আচরণের কথা মনে করিয়ে দেননি এই পাকিস্তানি কিংবদন্তি?

ইউসুফের মতে ফল যা-ই হোক, একজন খেলোয়াড়ের আচরণেই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। পোস্টের শেষ দিকে আদর্শ ক্রিকেটার হিসেবে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ারের নাম উল্লেখ করেন ইউসুফ।

জিম্বাবুয়ের ওপর চেপে বসল আফগানিস্তান

জিম্বাবুয়ের ওপর চেপে বসল আফগানিস্তান

শারজা টেস্টের তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের ওপর চেপে বসেছে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ১২২ রানের লিড থাকায় এখনো ২৯১ রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। আফগানদের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারিয়ে চাপে রয়েছে সফরকারীরা।

হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের, অপেক্ষায় লিটনও

বলটা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দড়ি স্পর্শ করা মাত্রই তাওহীদ হৃদয় হেলমেটটা খুললেন। দর্শকদের অভিনন্দনের যখন জবাব দিচ্ছিলেন, তখন ডাগআউট থেকে ভেসে আসতে থাকে করতালি। উপলক্ষ্যটা যে হৃদয়ের সেঞ্চুরির, সেটা অনেকেই বুঝে গেছেন। তিন অঙ্ক ছোঁয়ার পর ওয়ান্ডারার্সের ঘাসে দিলেন সিজদা। তাতে করে টানা দুই টেস্টে

ডাবল সেঞ্চুরির পর এবার হৃদয়ের সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির পর এবার হৃদয়ের সেঞ্চুরি

বলটা কেবল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দড়ি স্পর্শ করেছে। তাওহীদ হৃদয় হেলমেটটা খুললে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ডাগআউট থেকে ভেসে আসতে থাকে করতালি। উপলক্ষ্যটা যে হৃদয়ের সেঞ্চুরির, সেটা বুঝতেই পেরেছেন। তিন অঙ্ক ছোঁয়ার পর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের ঘাসে দিলেন সিজদা। তাতে করে টানা দুই টেস্

জনপ্রিয় টার্গেট

ভারতকে ‘ভদ্রতা’র শিক্ষা দিতে গিয়ে তোপের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশ: ১২:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬