ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যানক্রফটের অভিযোগের জবাব দিলেন ওয়ার্নার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গতকাল স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আট বছরের নীরবতা ভেঙে ৪ হাজার ৫০০ শব্দের এক বিস্ফোরক বিবৃতিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্যানক্রফট। সেখানে বল টেম্পারিংয়ের পরিকল্পনা ও পরবর্তী ঘটনাপ্রবাহের পাশাপাশি বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সেভেন নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নারকে ব্যানক্রফটের অভিযোগ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। জবাবে সাবেক অজি ওপেনার বলেন, ‘দিন শেষে আমরা নিজেদের অপরাধের দায় স্বীকার করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের যে শাস্তি দিয়েছিল, তা ভোগ করেছি। এ বিষয়ে আর কিছু করার নেই।’

তবে ব্যানক্রফটের মুখ খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘ব্যানার্স মনের ভেতরে জমে থাকা কথাগুলো বলতে পেরেছে, এতে আমি খুশি। সে সত্যটাই বলেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি তাকে ভেতরে ভেতরে তাড়িয়ে বেড়াচ্ছিল। অবশেষে মনের ভার নামাতে পেরেছে, এটা ভালো হয়েছে।’

ওয়ার্নার বলেন, ‘আমি তাকে সমর্থন করি। আমার মনে হয়, কথাগুলো প্রকাশ করতে পেরে সে স্বস্তি পেয়েছে। এটাই তার সত্য, আর আমি সেটিকে সম্মান করি।’

ব্যানক্রফটের দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা শুরু হয়। সে সময় দলের বোলিং কোচ ডেভিড সাকার ও কোচ ড্যারেন লেম্যানও আলোচনায় উপস্থিত ছিলেন। দলের অন্য খেলোয়াড়েরাও আলোচনায় অংশ নিতেন বলে জানিয়েছেন তিনি।

ব্যানক্রফট বলেন, বল বাতাসে সুইং করাতে স্বাভাবিকভাবে বল চকচকে করা কিংবা লালা ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিগুলো কাজে আসছিল না। দলের ওপর চাপ বাড়ছিল। এমন পরিস্থিতিতে বলের এক পাশ স্যান্ডপেপার দিয়ে ঘষে খসখসে করার প্রস্তাব দেন ওয়ার্নার।

ব্যানক্রফট বলেন, সিরিজজুড়ে টেলিভিশন ক্যামেরার নজর ওয়ার্নারের ওপর থাকায় তিনি নিজে এই কাজ করতে পারবেন না বলে জানিয়েছিলেন। বিষয়টি দলের সবার জানা ছিল। এ নিয়ে সতীর্থদের মধ্যে ঠাট্টাও হতো। ওয়ার্নার নিজের আঙুলের টেপে মজার শব্দ লিখতেন বলেও উল্লেখ করেছেন ব্যানক্রফট।

তবে ওয়ার্নার শুধু নিজের স্বার্থে এমন প্রস্তাব দিয়েছিলেন বলে মনে করেন না ব্যানক্রফট। তাঁর মতে, ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে দলের স্বার্থেই এমন উদ্যোগ নিয়েছিলেন ওয়ার্নার। যদিও এতে কারও দায় এড়ানোর সুযোগ নেই বলেও স্বীকার করেছেন তিনি।

৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার

৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও তাওহীদ হৃদয়-লিটন দাসের ২০৬ রানের জুটিতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৪০০ রান। জোহানেসবার্গে খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে হয়তো দেশের ক্রিকেটপ্রেমীরা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু প্রোটিয়ারা এরপর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বাংল

‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা ২০১৮ সালের হলেও ফের এটা নিয়ে হচ্ছে চর্চা। প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা ফের বিব্রতকর অবস্থায় পড়েছেন। ডেভিড ওয়ার্নার, ওয়াসিম আকরামরাও এ ব্যাপারে কথা বলেছেন। তবে শোয়েব আখতার ব্যাপারটাকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। অস্ট্রেলিয়াকে খোঁচা দিতে গিয়ে পাকিস্তানকে নিয়েও ব্যঙ্

অস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পর থেকেই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। আট বছর অগের সেই স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনায় গতকাল ক্যামেরন ব্যানক্রফট মুখ খোলার পর তোপের মুখে প্যাট কামিন্স। অবস্থা এতটাই বেগতিক যে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরেছেন দেশটির সংবাদমাধ্যমকর্ম

জনপ্রিয় টার্গেট

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

ব্যানক্রফটের অভিযোগের জবাব দিলেন ওয়ার্নার

প্রকাশ: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬