ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

শেখ মো. একরামুল কবীর মুক্ত গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং বাংলানিউজের জেলা প্রতিনিধি।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন ব্যক্তি একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে হামলা চালান। প্রথমে তাঁরা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করেন। পরে তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁর বৃদ্ধ মায়ের ভবনের জানালার কাচও ভাঙচুর করা হয়। হামলার সময় একরামুল কবীর মুক্ত ঘরের ভেতরে একা ছিলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেন।

সাংবাদিকের মা হুরিয়া খানম বলেন, বেশ কয়েকজন লোক আমার ও ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের কাচ ভাঙচুর করেন। চলে যাওয়ার সময় তাঁরা আমার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে একরামুল কবীর মুক্ত বলেন, আমি আগামীতে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তাঁর ধারণা, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার উদ্দেশ্যে কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে হামলাকারীদের এমন চেষ্টা সফল হবে না বলে জানান তিনি।

গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটায়।

গোপালগঞ্জের এমপি বাবরের অফিসে আগুন দিল ছাত্রলীগ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফের হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা

টুঙ্গিপাড়া থানায় পুনরায় হামলার আতঙ্কে পুলিশ সদস্যরা সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে থানা ছাড়ছেন। গতকাল মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে থানার ৯টি গাড়ি

জনপ্রিয় টার্গেট

শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা

গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশ: ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬